কাশ্মিরে স্থানীয় সরকারের বৈঠকে হামলা, পুলিশ ও কাউন্সিলর নিহত

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২১, ২০:২৯আপডেট : ২৯ মার্চ ২০২১, ২০:৪০
image

ভারত শাসিত কাশ্মিরের সোপোরে শহরে স্থানীয় সরকারের একটি বৈঠকে বন্দুক হামলা হয়েছে। সোমবারের এ হামলায় এক পুলিশ সদস্য এবং এক মিউনিসিপ্যাল কাউন্সিলর নিহত হয়েছে। হামলার জন্য ভারতীয় কর্তৃপক্ষ সন্ত্রাসীদের দায়ী করলেও কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করে না। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক দশক ধরেই কাশ্মিরে স্বাধীনতার দাবিতে সশস্ত্র লড়াই চলছে। তবে ভারতীয় স্টাবলিশমেন্ট এই আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা হিসেবেই দেখে থাকে। সন্ত্রাসী আখ্যা দিয়ে সশস্ত্র স্বাধীনতাকামীদের নিপীড়নের অভিযোগও রয়েছে ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে।

সোমবার সোপোর শহরে কাউন্সিলররা বৈঠক স্থলে সমবেত হওয়ার পর সেখানে তীব্র গুলিবর্ষণ শুরু হয়। এতে রিয়াজ আহমেদ নামে এক কাউন্সিলর নিহত এবং আরও একজন গুরুতর আহত হন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তাও হামলায় নিহত হন।

হামলার পরও ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনীর বিশাল একটি দল। সেপোরে ছুটে যান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

এ নিয়ে গত পাঁচ দিনে কাশ্মিরে দ্বিতীয়বারের মতো বড় ধরনের হামলার ঘটনা ঘটলো। গত বৃহস্পতিবার লাওয়াপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা নিহত হন।

উল্লেখ্য, ২০১৯ সালের আগস্টে কাশ্মিরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার। ৩৭০ ধারা বিলোপ করে একে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। অঞ্চলটিকে জম্মু ও কাশ্মির এবং লাদাখ নামে আলাদা দুটি ভাগে ভাগ করে ফেলা হয়। বাতিল করা হয় কাশ্মিরের বিশেষ সাংবিধানিক অধিকার। ওই অঞ্চলের ভূমি ও চাকরির ওপর থেকে সেখানকার বাসিন্দাদের বিশেষ সুরক্ষাও বাতিল করে দেওয়া হয়। ভারত সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কাশ্মিরের বেশিরভাগ রাজনৈতিক দল।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম