মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের পর নিখোঁজ ১৮ ভারতীয় জওয়ান

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২১, ১২:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১২:২১

ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারের পর থেকে নিখোঁজ রয়েছেন ১৮ ভারতীয় জওয়ান। শনিবার ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে ওই এনকাউন্টারের ঘটনা ঘটে। তারপর থেকেই নিরাপত্তা বাহিনীর এসব জওয়ানদের কোনও খোঁজ মিলছে না। কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

শনিবারের ওই ঘটনায় নিহত হয় ভারতীয় নিরাপত্তা বাহিনীর পাঁচ জওয়ান। আহত হয় আরও কয়েকজন। এর মধ্যেই রবিবার ১৮ জওয়ান নিখোঁজের খবর এলো। ফলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এনকাউন্টারের ঘটনাস্থলে বিশাল একটি টিম পাঠানো হয়েছে।

ছত্তিশগড় পুলিশের মহাপরিচালক ডিএম অবস্থি শনিবার পাঁচ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সুকমা ও বিজাপুর জেলার সীমানায় মাওবাদীদের খোঁজে তল্লাশি চালাচ্ছিলেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। তখনই তাদের ওপর হামলা চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। তখন উভয় পক্ষের গোলাগুলিতে পাঁচ জওয়ান নিহত হয়।

এর আগে গত মার্চে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে হামলা চালায় মাওবাদী বিদ্রোহীরা। ৪০ সদস্যকে বহনকারী বাসটিতে বিস্ফোরণ ঘটানো হলে অন্তত পাঁচ জন নিহত এবং আরও অন্তত ১৫ জন আহত হয়।

উল্লেখ্য, চীনা বিপ্লবের নেতা মাও সেতুং-এর অনুপ্রেরণায় চার দশকের বেশি সময় ধরে ভারত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে মাওবাদীরা। বর্গা চাষী, দরিদ্র ও আদিবাসী সম্প্রদায়ের জন্য জমি ও কাজের দাবিতে তাদের এই সশস্ত্র লড়াই। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মাওবাদীদের সবচেয়ে বড় হুমকি হিসেবে ঘোষণা করেছে দিল্লি। অন্যদিকে কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা নিয়ে ছত্তিশগড়ের বিশাল পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণ করে আসছে মাওবাদীরা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম