বুথে ভোটদাতা ৯০ জন, ভোট পড়লো ১৮১টি

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২১, ১৫:৫৭আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৫:৫৭

আসামের হাফলং কেন্দ্রের ঘটনা। গত ১ এপ্রিল সেখানে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তারপরেই নির্বাচন কমিশনের কর্মকর্তাদের চক্ষু চড়কগাছ। একটি বুথে ভোট রয়েছে মাত্র ৯০টি। অথচ, ভোট পড়েছে ১৮১টি। স্বাভাবিকভাবেই এ রকম একটি ঘটনায় প্রবল আলোড়ন দেখা দিয়েছে আসামে।

নির্বাচন কমিশন ওই বুথে থাকা সব ভোটকর্মীকে সাসপেন্ড করেছে। কমিশন জানিয়েছে, প্রিজাইডিং ও প্রথম পোলিং অফিসার স্বীকার করেছেন যে, তারা প্রধান বুথের পাশাপাশি অন্য একটি বুথেও ভোট দেওয়ার অনুমতি দিয়েছিলেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুথের সব কর্মীকেই সাসপেন্ড করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ আনা হয়েছে।

আসামে এ নিয়ে ভোট সংক্রান্ত দ্বিতীয় গুরুতর অভিযোগ সামনে এলো। এর আগে রাতাবাড়ি কেন্দ্রে একজন বিজেপি প্রার্থীর গাড়িতে করে ইভিএম নিয়ে গিয়েছিলেন ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ওই কেন্দ্রে আবার ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে কমিশন। সেখানেও চার ভোটকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। নির্বাচন কমিশন অবশ্য বলছে, বাক্সের সিল অক্ষত ছিল।

কংগ্রেস অভিযোগ করেছে, আসামে কারচুপি না করলে বিজেপি জিতবে না। তাই জেতার জন্য তারা ব্যাপক জালিয়াতির আশ্রয় নিয়েছে। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম