একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড ভারতের

বিদেশ ডেস্ক
০৮ এপ্রিল ২০২১, ১৩:২৩আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৩:২৩

ভারতে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক লাখ ২৬ হাজার ৭৮৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ৬৮৫ জনের।

এর আগে একদিনে সর্বাধিক সংক্রমণের ঘটনা ঘটে গত ৫ এপ্রিল। সেদিন আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ তিন হাজার ৮৪৪।

সংক্রমণের এমন ঊর্ধ্বগতি ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত। অর্থাৎ, করোনা সংক্রমণের দিক থেকে ভারতের অবস্থান বিশ্বে তৃতীয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। সূত্র:হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম