ভারতে দৈনিক সংক্রমণ ছাড়ালো ১ লাখ ৩১ হাজার, মৃত্যু ৭৮০

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ১৩:০৭আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৩:০৭
image

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এক লাখ ৩১ হাজার ৯৬৮ জনের। একই দিন মৃত্যু হয়েছে আরও ৭৮০ জনের। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতি দেখা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, গত টানা ৩০ দিন ধরেই দেশটিতে সংক্রমণ বাড়ছে।

গত পাঁচ দিনের মধ্যে চার দিনই দৈনিক এক লাখের বেশি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭৮০ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৬৪২ জনে। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্যদস্তু দেশ ভারত।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছোট ছোট এলাকা লকডাউন করার এবং পরীক্ষার পরিমাণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এগুলোর ওপরই জোর দেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।

এছাড়া আগামী ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যগুলোতে টিকা উৎসব পালনের ওপর জোর দেন তিনি। টিকাদানের পরিমাণ বাড়াতে এই উৎসব পালনের পরামর্শ দিয়েছেন তিনি। তবে সরবরাহের ঘাটতির কারণে করোনা বিপর্যস্ত অন্যতম রাজ্য মহারাষ্ট্রের টিকাদান কেন্দ্রগুলো আগেভাগে বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই টিকা না পেয়েই এসব কেন্দ্র থেকে ফিরে যাচ্ছে। এমনকি রাজ্যটির কয়েকটি জেলার টিকাদান কেন্দ্র সম্পূর্ণভাবে বন্‌ধ করে দেওয়া হয়েছে।

ভারতের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রের পর রয়েছে কেরালা, কর্নাটক, অন্ধ্র প্রদেশ এবং তামিল নাড়ু।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক