পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি: অমিত শাহ

কলকাতা প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২১, ১৯:০০আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২১:১৩

মাত্র তিন দফার ভোট শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। এখনও বাকি পাঁচ দফার নির্বাচন। ফলাফল জানা যাবে ২ মে। তার আগেই কলকাতায় এসে সংবাদ সম্মেলন করে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিলেন, এই তিন দফার নির্বাচনে ৬৩টি থেকে ৬৮টি আসনে জয়ী হবে বিজেপি। শুক্রবার তিনি দাবি করেন, ‘‌মোদির জয়প্রিয়তাকে ভয় পাচ্ছেন দিদি। ক্ষমতায় আসার এক সপ্তাহের মধ্যে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়া হবে।’‌

শাহ বলেন, ‘‌আমাদের কর্মীদের ওপর লাগাতার হামলা হচ্ছে। বৃহস্পতিবার ভবানীপুর পুলিশ থানায় ছিলেন কর্মীরা। তখনও হামলা হয়েছে। হামলার নিন্দা করে একটাও মন্তব্য করেননি কেউ। মৌনতাই সম্মতির লক্ষণ। রাজনৈতিক কর্মীদের ওপর হামলা হলে সবাই মিলে নিন্দা করে। কিন্তু তৃণমূল কংগ্রেস তা করেনি।’‌

তিনি দাবি করে বলেন, ‘‌ক্ষমতায় এলে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ১৮ হাজার রুপি করে দেওয়া হবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রত্যেক বাড়িতে কমপক্ষে একজনকে চাকরি দেওয়া হবে। উত্তরবঙ্গে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।’‌

কেন্দ্রীয় বাহিনী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ইতোমধ্যে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেখানে এই বিষয় নিয়ে আক্রমণ করলেন অমিত শাহ। তিনি বলেন, ‘‌কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলার নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমন কথা আমি গোটা রাজনৈতিক জীবনে কখনও শুনিনি। প্রতিবারের মতো রিগিং করে জিততে চাইছেন বলেই এমন কথা বলছেন। তবে এবার নির্বাচনে সহিংসতা কম হয়েছে। যেটুকু হয়েছে তাও যাতে না হয় সেটা দেখার জন্য নির্বাচন কমিশনকে আবেদন করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিরক্ত করা হচ্ছে বলা হচ্ছে। কিন্তু আমি বলে দিই, নির্বাচনের সময় আধা-সামরিক বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকে না। নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে।’‌

অমিত শাহ বলেন, ‘‌কলকাতা হবে দেশের সাংস্কৃতিক রাজনীতি। শহরের সব গলিতে থাকবে সিসিটিভি ক্যামেরা। তার জেরেই কমবে দুষ্কৃতিদের দৌরাত্ম্য। একটা সময় ছিল যখন কলকাতাকে সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট মডেল বলা হতো। এই শহর সিটি অব জয় হয়ে থাকবে। কলকাতা সিটি অব ফিউচার হবে। কলকাতার পরিকাঠামোর উন্নতি করা হবে। কলকাতাকে ইউনেস্কোর হেরিটেজ সিটি করবো। বাংলার সংস্কৃতির যা হাল দিদি করেছেন, সেখান থেকে নতুন করে সব সাজিয়ে তোলা হবে। নোবেল পুরস্কারের মতো রবীন্দ্রনাথ ঠাকুর পুরস্কার এবং অস্কারের মতো সত্যজিৎ রায় পুরস্কার চালু হবে।’‌

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম