ভারতে ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে চায় জনসন অ্যান্ড জনসন

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ১৯:২৫আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১৯:২৫

মার্কিন ফার্মা জায়ান্ট জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, তাদের উদ্ভাবিত এক ডোজের করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা চলছে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে। সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, শিগগিরই কোম্পানিটির পক্ষ ভারতের ওষুধ নিয়ন্ত্রকের কাছে অনুমোদন চাওয়া হবে।

এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানায়, ভারতে আমাদের জেনসেন কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য ভারত সরকারের সঙ্গে আলোচনা চলছে। এটির জন্য স্থানীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাগবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের মানুষের জন্য নিরাপদ ও কার্যকর কোভিড-১৯ ভ্যাকসিন নিয়ে আসার জন্য পূর্ণ মনোনিবেশ করছে জনসন অ্যান্ড জনসন।

বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ানের জনসনের ভ্যাকসিনটির কার্যকারিতা যুক্তরাষ্ট্রে ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ ছিল।

মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি