উত্তর প্রদেশে করোনার বদলে জলাতঙ্কের ভ্যাকসিন পেলেন ৩ নারী

বিদেশ ডেস্ক
০৯ এপ্রিল ২০২১, ২৩:০৪আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২৩:০৪

বাড়তে থাকা সংক্রমণের সময় করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়ে বাড়ি ফিরলেন তিন বৃদ্ধা। অদ্ভূত এই ভুলের ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের শামলির কান্ধলা অঞ্চলে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বিষয়টি জানাজানি হতেই উচ্চ পর্যায়ের তদন্তের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন৷ স্বাস্থ্যকেন্দ্র থেকে জবাবদিহিও তলব করা হয়েছে।

টিকা বিভ্রাটের সত্যতা স্বীকার করে জেলাশাসক যশজিৎ কৌর বলেন, ‘ওই তিন বৃদ্ধা করোনার ভ্যাকসিন নিতে গিয়ে জেনারেল ওপিডি (আউটপেশেন্ট ডিপার্টমেন্ট)-তে দাঁড়িয়ে পড়েন। তারপর টিকা দেওয়ার অনুরোধ জানান। ভুল লাইনে দাঁড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী তাদের জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে দেন।’

প্রশ্ন উঠেছে গ্রামের নারীরা না হয় বোঝাতে ভুল করেছেন, কিন্তু স্বাস্থ্যকর্মীরা কোনোকিছু খতিয়ে না দেখে জলাতঙ্কের টিকাই বা দিতে গেলেন কেন? গাফিলতি নিয়ে রাখঢাক না করেই যশজিৎ জানান, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। এসডিএম ও সিএমওএইচ-কে দ্রুত রিপোর্ট জমা দিতে বলেছি। যারা গোটা বিষয়টির সঙ্গে যুক্ত, তাদের শাস্তি হবেই।’

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়া তিন নারী শুরুতে তাদের মধ্যে ঝিমুনি এবং বমি বমি ভাব দেখা দিয়েছিল। দু’দিন এরকম চলার পর তাদের স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি টিকা নেওয়ার স্লিপ দেখতে চান। আর ঠিক তখনই জলাতঙ্কের বিষয়টি উঠে আসে।

যদিও সিএমওএইচ-এর দাবি, তিনজন বৃদ্ধা পুরোপুরি সুস্থ। ভুল ভ্যাকসিন দেওয়া হলেও তার কোনও ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম