নির্বাচনি প্রচারে একদিনের জন্য নিষিদ্ধ হলেন মমতা

বিদেশ ডেস্ক
১২ এপ্রিল ২০২১, ২০:৫৩আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২১:৩৪
image

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিধানসভা নির্বাচনি প্রচারে এক দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম ভোট নিয়ে মন্তব্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানানোর অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর এর জেরেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৩ এপ্রিল হুগলির তারকেশ্বরে রাখা এক বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মুসলিমদের ভোট অন্য দলের সঙ্গে ভাগাভাগি না করার আহ্বান জানান। ওই বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে বলে তাকে নোটিশ পাঠায় কমিশন। এছাড়া গত শনিবার কুচবিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচ জন নিহত হয়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিজেপি’র পক্ষ হয়ে কাজ করছে অভিযোগ তুলে তাদের প্রতিরোধের আহ্বান জানান মমতা। এ নিয়েও তাকে নোটিশ পাঠানো হয়।

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এক দিনের জন্য নির্বাচনি প্রচারে নিষিদ্ধ রাখার আদেশ দেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সুনিল অরোরা। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বের শেষ দিনে এই আদেশ দিলেন তিনি। আর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাঝপথে এক দিনের জন্য প্রচারে নিষিদ্ধ হলেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যটির ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নির্বাচন প্রচারে অংশ নিচ্ছেন তারা। আর এর মধ্যেই একদিনের জন্য নিষিদ্ধ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম