করোনা: ছত্তিশগড়ে আবর্জনার গাড়িতে শ্মশানে আসছে মৃতদেহ

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২১, ২৩:৩৩আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২৩:৩৩

করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে রীতিমত বিপর্যস্ত ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। এরই মধ্যে ছত্তিশগড় থেকে সামনে এলো ভয় ধরানো একটা ছবি। করোনার ভয়াবহতা কোনও পর্যায়ে গেলে চিত্রটা এমন হতে পারে তা অনুধাবন করা মোটেই কঠিন না। ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে দেখা গেলো করোনায় মৃত ব্যক্তিদের দেহ বহন করা হচ্ছে আবর্জনার ভ্যানে করে।

একটি ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, পিপিই পরা স্যানিটেশন কর্মীরা করোনায় মৃত ব্যক্তিদের দেহ শেষকৃত্যস্থলে নিয়ে যাওয়ার জন্য ভ্যানের পিছনে ডাই করে তুলছে।

এই বিষয়ে রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মৃতদেহ বহনের গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েত ও সিএমও-এর দায়িত্ব।

ভারত সরকারের পরিসংখ্যান অনুসারে, ভারতে যে ১০ টি রাজ্যে মারাত্মকভাবে করোনা ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে রয়েছে ছত্তিশগড়ও। ফলে ক্রমবর্ধমান আক্রান্ত ও মৃতের সংখ্যার জেরে ছত্তিশগড়ের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছে।

রাজ্যের রাজধানী রায়পুরের মূল সরকারি হাসপাতালও রীতিমতো সংকটের সঙ্গে লড়াই করছে। গত এক সপ্তাহ ধরে সেখানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ও অক্সিজেন যুক্ত বেডে পুরোপুরি ১০০ শতাংশ রোগী রয়েছে।

ছত্তিশগড়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে রাজনন্দগাঁওয়ের প্রেসক্লাবও। রাজ্যজুড়ে বেড সংকটের কথা বিবেচনা করে রাজনন্দগাঁওয়ের ক্লাব চত্বরকে কোভিড সেন্টার বানানো হয়েছে। প্রেসক্লাবের সদস্যরা এখানে অ্যাসিম্পোম্যাটিক কিন্তু চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ৩০ টি বেডের ব্যবস্থা করেছেন। মেডিকেল স্টাফদের একটি টিম রোগীদের যত্ন নিতে ২৪ ঘণ্টা ক্লাবে হাজির থাকছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক