পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বিজেপি, মুম্বাইয়ের সাট্টা বুকিদের দাবি

কলকাতা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২১, ২১:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২১:৩৪

শুধু প্রাক-নির্বাচনি সমীক্ষা নয়। মুম্বাইয়ের সাট্টা বুকিদের দাবি, এবার বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গড়ছে বিজেপি। শুধু মুম্বাইয়ের বুকিরাই নন, দেশের মধ্যে সবচেয়ে সঠিক ভবিষদ্বানী করা রাজস্থানের পালোধি সাট্টা বাজারের বুকিরাও পশ্চিমবঙ্গে সরকার গঠনে গেরুয়া শিবিরের পক্ষেই বাজি ধরেছেন।

ভোট শুরু হওয়ার আগে ক্রাউড উইজডম ৩০৬ ডটকম সংস্থা- সিএনএক্স, ইন্ডিয়া নিউজ-জন কি বাত, প্রিয়বন্ধু, শাইনিং ইন্ডিয়া এবং ক্রাউড উইজডম ৩০৬ ডটকমের সমীক্ষাগুলোর গড় করে বিজেপি সরকার গঠন করছে বলে দাবি করেছিল। এই ৫টি সমীক্ষার গড় হিসাব তুলে ধরে ক্রাউড উইজডম ৩০৬ ডটকম দাবি করেছে, বিজেপি ১৪০, তৃণমূল ১৩০ এবং বাম-কংগ্রেস জোট ২১ টি বিধানসভা আসন পেতে পারে।

আবার দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পলিটিক্যাল স্ট্যাডিজের গবেষক ড. সজ্জন কুমারের নেতৃত্বে একদল গবেষক একটি সমীক্ষায় পরিচালনা করেন। ‘মুড ইজ ফর পরিবর্তন’ শিরোনামে ৫০ পৃষ্ঠার ওই সমীক্ষাটি প্রকাশ করে দাবি করা হয়েছে, বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ১৬০ টি আসনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়তে যাচ্ছে। আর তৃণমূল ৭০ এবং বাম-কংগ্রেস জোট ১২ টি আসন পেতে চলেছে।

কিন্তু অপর কয়েকটি সংস্থার বিচারে তৃণমূলের সরকার গড়ার সম্ভবনাকেই তুলে ধরা হয়েছিল। আবার কয়েকটি সংস্থার মধ্যে সরকার গঠনে বাংলায় কোনও দলই ম্যাজিক ফিগার পাচ্ছে না বলেও দাবি করা হয়েছে।

কিন্তু সবাইকে ছাপিয়ে মুম্বাইয়ের সাট্টা বুকিদের দাবি, বিজেপি ১৯১ থেকে ১৯৯ বিধানসভা আসন পেতে চলেছে। তৃণমূল পাচ্ছে ৮৫ থেকে ৯৩ টি। বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চা পাচ্ছে মাত্র ১৩ থেকে ২০টি বিধানসভা আসন।

ভারতজুড়ে চলা মুম্বাই বুকিদের হিসাবে সরকার গড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দর দেওয়া হয় যে দলের সরকার গঠনের সম্ভবনা অনেক কম। আর দরের হার কমার মানে জয়ের সম্ভবনা বেশি থাকা। তাদের দর অনুসারে বাম-কংগ্রেস সংযুক্ত মোর্চাকে জিতলে পাওয়া যাবে ২৯ পয়সা। এরপরেই রয়েছে তৃণমূল। তাদের ক্ষেত্রে দর দেওয়া হয়েছে ১৩ পয়সা। আর সবচেয়ে কম দর দেওয়া হয়েছে বিজেপি ক্ষেত্রে- মাত্র ৮ পয়সা।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম