পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচার বাতিল করলেন রাহুল গান্ধী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২১, ১৮:৫৭আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১৮:৫৭

ভারতজুড়ে বাড়তে থাকা করোনা আতঙ্কের মধ্যে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে চলছে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট উৎসব। আট দফা নির্বাচন শেষ হতে এখনও বাকি ১১ দিন। করোনা পরিস্থিতির মাঝে এবার নির্বাচনি প্রচার বাতিলের সিদ্ধান্ত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

পশ্চিমবঙ্গে যে পাঁচ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে, তাতে করোনা বিধি বিশেষ মেনে চলা হয়নি। ভোট প্রচারে জমায়েত করেছে সব রাজনৈতিক দলই। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রচারের সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। প্রতি দফা নির্বাচনের ৭২ ঘণ্টা আগেই প্রচার শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গে আগামী দিনে যত প্রচার অভিযান করার কথা ছিল, তার সবকটিই বাতিল করেছেন জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার সোশ্যাল মিডিয়ায় বাংলার নির্বাচনি প্রচার বাতিল করার কথা জানিয়েছেন রাহুল। ভোট উত্তাপের মাঝে কংগ্রেস নেতার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লিখেছেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে আমি পশ্চিমবঙ্গে আমার সব নির্বাচনি জনসভা বাতিল করছি।

অন্যান্য রাজনৈতিক নেতাদেরও এ বিষয়ে ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। রাহুলের কথায়, বর্তমান পরিস্থিতিতে বিশাল জনসভার আয়োজন করার ফল কী হতে পারে, তা ভেবে দেখা উচিত। আমি সব রাজনৈতিক নেতা-নেত্রীকে এ বিষয়ে গভীরভাবে ভাবতে বলব।

পশ্চিমবঙ্গ ভোটে এবার বামদের সঙ্গে জোট গড়েছে কংগ্রেস। আর সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্ট আগেই করোনা মহামারিতে ভোট প্রচার নিয়ে দায়িত্বশীল সিদ্ধান্ত ঘোষণা করেছিল। আলিমুদ্দিনের পক্ষ থেকে বলা হয়েছিল করোনার ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখে ভোটের প্রচারে আর কোনও বড়সড় জমায়েত করবে না তাদের দল।

 

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম