ভারতের দুই হাসপাতালে অর্ধসহস্রাধিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৪:৫১আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৪:৫১

পর্যাপ্ত শয্যার অভাবে এমনিতেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ভারতের হাসপাতালগুলো। এবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের স্বাস্থ্য ব্যবস্থায় আরও বড় ধরনের বিপর্যয়ের খবর সামনে এলো। রাজ্যের পাটনার প্রথম সারির দুইটি হাসপাতাল মিলিয়ে অর্ধসহস্রাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। এর জেরে ওই দুই হাসপাতালে চিকিৎসা পরিষেবা বলতে গেলে বন্ধ হওয়ার মুখে।

সংক্রমিতরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর পাটনা শাখা এবং পাটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে কর্মরত।

পাটনা এআইআইএমএস-এর সুপারিন্টেন্ডেন্ট সিএম সিংহ জানিয়েছেন, চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মী মিলিয়ে তাদের মোট ৩৮৪ কর্মী করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন। ভারতের দুই হাসপাতালে অর্ধসহস্রাধিক ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

পাটনা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ইন্দুশেখর ঠাকুর জানিয়েছেন, তাদের মোট ১২৫ কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে ৭০ জন চিকিৎসক। নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আরও ৫৫ জনের বেশি আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কর্মীদের হাসপাতালের পক্ষ থেকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এদিকে ভারতে করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ আতঙ্ক কাটতে না কাটতেই এবার থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট।’ ইতিমধ্যে পশ্চিমবঙ্গসহ দেশটির অন্তত চারটি রাজ্যে এ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। বাকি রাজ্যগুলো হচ্ছে দিল্লি, মহারাষ্ট্র ও ছত্রিশগড়। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড-১৯ ভাইরাসের তিনটি আলাদা স্ট্রেইন মিলে তৈরি নতুন এই ভ্যারিয়্যান্টের সংক্রামক ক্ষমতাও প্রায় তিন গুণ বেশি।

শুধু বাড়তি সংক্রামক ক্ষমতাই নয়, বরং নতুন এই স্ট্রেইনে আক্রান্তদের শারীরিক অবস্থারও দ্রুত অবনতি ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, ঠিক সময় লাগাম পরানো না গেলে এবার সংক্রমণ সুনামির আকার ধারণ করতে পারে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম