মহারাষ্ট্রের করোনা হাসপাতালে আগুন, ১৩ আইসিইউ রোগীর মৃত্যু

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ০৮:৪১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১০:৪৯
image

ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা অন্তত ১৩ রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে রাজ্যের রাজধানী মুম্বাই থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ভিরার শহরে বিজয় বল্লভ হাসপাতালে এই অগ্নিকাণ্ড হয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মহারাষ্ট্র। অভূতপূর্ব মাত্রায় সংক্রমণ বাড়তে থাকার মধ্যে এই হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

বিজয় বল্লভ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা দিলিপ শাহ জানিয়েছেন, আগুন লাগার সময়ে হাসপাতালটিতে প্রায় ৯০ জন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পর রোগী এবং চিকিৎসা কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবিনাশ পাতিল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি রাত তিনটার দিকে এক বন্ধুর ফোন পাই, তার শ্বাশুড়ি ওই হাসপাতালে ভর্তি ছিলো। সেখানে পৌঁছে আমি হাসপাতালের বাইরে দমকলের গাড়ি দেখতে পাই। নিবিড় পরিচর্যা কেন্দ্র থাকায় দ্বিতীয় তলায় ধোঁয়ায় আচ্ছন্ন ছিলো। মাত্র দুই জন নার্স দেখেছি, কোনও ডাক্তার ছিলো না। আধঘণ্টা পর দমকলকর্মীরা আগুন নিভিয়ে ফেলে। আমি আট থেকে দশটি মৃতদেহ দেখতে পেরেছি।‘

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম