মমতার সব জনসভা বাতিল

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১৪:২৭আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৪:২৭
image

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ ইতোমধ্যেই শেষ হয়েছে। তবে শেষ দুই দফার আগে পূর্বনির্ধারিত সকল জনসভা বাতিল করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে এক টুইট বার্তায় তিনি নিজেই এ কথা জানান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ এবং সভা-সমাবেশের ব্যাপারে নির্বাচন কমিশনের নির্দেশনা জারির পরই নির্বাচনি সভা ও কর্মসূচি বাতিল করেন মমতা। তবে ভার্চুয়ালি প্রচারের কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের জন্য শুক্রবারের পূর্বনির্ধারিত পশ্চিমবঙ্গ সফর বাতিল করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুক্ষণ পরই নির্বাচনি সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ আরোপ করে নির্বাচন কমিশন।

কমিশনের নতুন ঘোষণা অনুযায়ী, আগামী দুই দফার ভোটের আগে সকল বড় জনসভা, রোড শো ও মিছিল করা যাবে না। সমাবেশে নিষেধাজ্ঞা না থাকলেও কোনও রাজনৈতিক দল ৫০০ জনের বেশি জমায়েত করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই এই নির্দেশনা কার্যকর হয়েছে।

এরপর টুইটে মমতা বলেন, ‘রাজ্য তথা দেশের কোভিড পরিস্থিতির দিকে নজর রেখে নির্বাচন কমিশন একটি নির্দেশ জারি করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে আমি আমার সকল পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করছি। আগামীতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই জনসংযোগ করব আমরা। আমাদের ভার্চুয়াল সভার কর্মসূচি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।’

 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম