ভারতে করোনায় একদিনে মৃত্যু ২৬২৪ জনের

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২১, ১১:০২আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১১:০২
image

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দুনিয়ার যে কোনও দেশের চেয়ে ভারতে একদিনে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৪৬ হাজার নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে দুই হাজার ৬২৪ জনের। দেশটির শীর্ষ হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট এরই মধ্যে মারাত্মক আকার নিয়েছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে ভারতের এক কোটি ৬৬ লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৯ হাজারের বেশি মানুষের। যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন সবচেয়ে বেশি করোনা বিপর্যস্ত দেশ।

গত এক দিনে দিল্লি ও মহারাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্য মহারাষ্ট্রে গত এক দিনে মৃত্যু হয়েছে ৭৭৩ জনের আর দিল্লিতে মারা গেছে ৩৪৮ জন।

শুক্রবার সবচেয়ে বেশি করোনা কবলিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বলেছেন, অক্সিজেন পরিবহন করা ট্যাংকারগুলোর চলাচলে যেন কোনও ধরনের বিঘ্ন না ঘটে সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। করোনার বেশি চাপে পড়া রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারের সমর্থন পাবে। এছাড়া করোনা মোকাবিলায় সব রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম