ভারতে মদের নেশায় স্যানিটাইজার পান, ৭ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২১, ১০:২৮আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১০:২৮

করোনা পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহ শেষে লকডাউন জারি করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য সরকার। লকডাউনের কারণে বন্ধ রয়েছে মদের দোকান। উদ্ভূত পরিস্থিতিতে মদ কিনতে না পেরে নেশার টানে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে সাত জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের যাভাৎমাল জেলার বানি গ্রামের বাসিন্দা। তাদের প্রত্যেকেই পেশায় শ্রমিক। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিরা সবাই মদ কিনতে চেয়েছিল। কিন্তু লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল। তবে তারা জানতো হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে। তাই সেটাই খায় সবাই।

গুরুতর অসুস্থ অবস্থায় তাদের স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। এই ঘটনায় পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

করোনাকালে চারিদিকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বেড়েছে। জীবাণুমুক্ত থাকতে সার্বক্ষণিক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্তত ৭০ শতাংশ অ্যালকোহল মিশ্রিত স্যানিটাইজারকে উপযুক্ত বলা হয়েছে। কিন্তু চিকিৎসকরা বারবারই মনে করিয়ে দিয়েছেন, অ্যালকোহল মিশ্রিত এই স্যানিটাইজার কেবলমাত্র দেহের বাইরের অংশেই ব্যবহার করা নিরাপদ। শরীরের ভেতরে তা প্রবেশ করলে মারাত্মক ক্ষতি হবে। তারপরও মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্র।

ভারতে স্যানিটাইজার খেয়ে মৃত্যুর ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। এর আগে সংক্রমণের প্রথম পর্যায়ে গত বছর অন্ধ্রপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছিল। সেখানে মদের নেশায় স্যানিটাইজার খেয়ে ১০ জনের মৃত্যু হয়েছিল। সূত্র: দ্য ওয়াল।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম