কোভিড হাসপাতাল যখন বিয়েবাড়ি (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৬ এপ্রিল ২০২১, ১২:২৩আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৫:২৮
video

ছিল কোভিড কেয়ার হাসপাতাল। হয়ে গেলো বিয়েবাড়ি। অদ্ভুত এই ঘটনার সাক্ষী থাকলো ভারতের কেরালার আলাপুঝা জেলার বন্দাম মেডিক্যাল কলেজ। দেশটির একাধিক শহরে হসপিটাল বেডের ঘাটতি মেটাতে ব্যাঙ্কোয়েট, হোটেল, গেমস ভিলেজকে কোভিড কেয়ারে রূপান্তর করা হয়েছে। কিন্তু কেরালার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?

বিয়ের দুই দিন আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শরথ মন। তার মা-ও সংক্রমিত হয়ে ছেলের সঙ্গেই একই ওয়ার্ডে চিকিৎসাধীন। কিন্তু সংকটকালে বিয়ের মতো শুভ মুহূর্তকে পিছিয়ে না দিয়ে হাসপাতালকেই ছাদনাতলা (হিন্দু বিয়েতে ব্যবহৃত ছায়ামণ্ডপ বা চাঁদোয়া) হিসেবে তুলে ধরতে উদ্যোগী হয় পাত্র ও পাত্রী পক্ষ। কোভিড হাসপাতাল যখন বিয়েবাড়ি (ভিডিও)

হাসপাতাল সুপার ও জেলা প্রশাসকের সম্মতি নিয়ে ২৫ এপ্রিল রবিবার পিপিই কিট পরে বধূবেশে উপস্থিত হন কনে অভিরামী। করোনা বিধি মেনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে মাত্র ৭৫ জন আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে মালাবদল করেন শরথ ও অভিরামী।

পুরো বিবাহ পর্বের ভিডিও রেকর্ডিং করেন স্বাস্থ্যকর্মীরা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গেছে, ২১ এপ্রিল শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন পাত্র ও তার মা। পরদিন ২২ এপ্রিল আলাপুঝার এই হাসপাতালে ভর্তি হন তারা। এর দুই দিনের মাথায় কোভিড কেয়ার হাসপাতালে বিয়ের উৎসবে মাতেন তারা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

দেখুন সেই ভাইরাল ভিডিও:

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম