এক অ্যাম্বুলেন্সে ২২ মরদেহ নেওয়া হলো শ্মশানে

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২১, ১০:৩৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১০:৩৯

কোভিডে প্রাণ হারানো ২২ জনের মৃতদেহ একটি মাত্র অ্যাম্বুলেন্সে ঠাসাঠাসি করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এমন করুণ ঘটনার সাক্ষী হলো ভারতের মহারাষ্ট্রের বীর জেলার আম্বাজোগাই এলাকা।

এই ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে স্থানীয়রা। এরপরই ঘটনা খতিয়ে দেখতে আম্বাজোগাইয়ে একটি টিম পাঠিয়েছে বীর জেলা প্রশাসন। একজন প্রত্যক্ষদর্শী বলেন, পুলিশের সামনেই এমন ঘটনা ঘটেছে।

স্বামী তীরথ মারাঠওয়াদা সরকারি মেডিকেল কলেজের মর্গ থেকে একইসঙ্গে ২২টি কোভিড মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল শ্মশানে। তখনই একটির ওপর আরেকটি মৃতদেহ বোঝাই করা হচ্ছিল অ্যাম্বুলেন্সটিতে।

ওই হাসপাতালের চিকিৎসক শিবাজি শুক্রে জানিয়েছেন, গত বছর করোনার সময় তাদের হাসপাতালে মোট পাঁচটি অ্যাম্বুলেন্স ছিল। পরে তিনটি তুলে নেওয়ায় আপাতত দুইটি অ্যাম্বুলেন্স দিয়েই যাবতীয় কাজ মেটাতে হচ্ছে।

হাসপাতালের তরফে এমন চূড়ান্ত অমানবিক ঘটনার পর নিন্দার ঝড় উঠতে থাকে সর্বত্র। তবে কর্তৃপক্ষ বলছে, তাদের কাজ মৃতদেহ শ্মশান পর্যন্ত পৌঁছে দেওয়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ জনের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে শনিবার। বাকিদের মৃত্যু হয়েছে রবিবার। বীর জেলা কালেক্টর রবীন্দ্র জগতাপ বলেছেন, আমি আম্বাজোগাই-এর অতিরিক্ত কালেক্টরকে এ ঘটনার তদন্ত করতে বলেছি। যদি কারও বিরুদ্ধে অভিযোগ খুঁজে পাওয়া যায়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম