কবি শঙ্খ ঘোষের স্ত্রীর জীবনাবসান  

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ১১:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:২৭

করোনা আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ প্রয়াত হওয়ার আট দিনের মাথায় মৃত্যু হলো তার স্ত্রী প্রতিমা ঘোষের। তিনিও করোনা আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই নিভৃতবাসে ছিলেন তিনি। বয়স হয়েছিল ৮৯ বছর।

গত ১৪ এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে শঙ্খ ঘোষের। একইসঙ্গে আক্রান্ত হন তার স্ত্রী-ও। বাড়িতেই চিকিৎসা চলছিল তাদের। গত ২১ এপ্রিল মৃত্যু হয় শঙ্খ ঘোষের।

পারিবারিক সূত্রে জানা গেছে, শঙ্খ ঘোষের মৃত্যুর পর শারীরিক অবস্থার আরও অবনতি হয় প্রতিমা ঘোষের। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে মৃত্যু হয় তার। তার পরিবারের বেশিরভাগ সদস্যই কোভিডে আক্রান্ত। তাদের কেউ হোম আইসোলেশনে, কেউ আবার হাসপাতালে চিরকিৎসাধীন।

প্রতিমা ঘোষের জন্ম জলপাইগুড়িতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শঙ্খ ঘোষের সহপাঠিনী ছিলেন তিনি। অধ্যাপনা করেছেন বিদ্যাসাগর মর্নিং কলেজে। লিখেছেন একাধিক বই।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক