কেরালায় এগিয়ে বামপন্থীরা, তামিল নাড়ুতে স্ট্যালিনের ডিএমকে

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ২২:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২২:২৪

ভারতের কেরালা ও তামিল নাড়ু রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত বুথফেরত জরিপে ইঙ্গিত পাওয়া গেছে কেরালায় ক্ষমতায় থাকছে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ) এবং তামিল নাড়ুতে এক দশক পর এমকে স্ট্যালিনের ডিএমকে আবার ক্ষমতায় আসতে পারে। কেন্দ্রশাসিত পুডুচেরিতে এগিয়ে রয়েছে বিজেপি।

কেরালা

মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ানের বাম জোট কেরালার ভোটের লড়াইয়ে কংগ্রেসকে হতাশ করতে পারে। বৃহস্পতিবারের বুথফেরত জরিপের ফল অনুসারে, টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে এলডিএফ। এই পূর্বাভাস সঠিক হলে রাজ্যটিতে প্রতি পাঁচ বছর পর ক্ষমতার হাতবদলের রীতির ইতি ঘটবে। এতে কংগ্রেসের আরেকটি নির্বাচনি পরাজয়ও নিশ্চিত হবে।
রিপাবলিক-সিএনএক্স জরিপের ফল অনুসারে, এলডিএফ পেতে পারে ৭২-৮০টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ ৫৮-৬৪, বিজেপি ১-৫ আসন পেতে পারে।

অ্যাক্সিস-মাই ইন্ডিয়া জরিপের পূর্বাভাসে এলডিএফ ১০৪-১২০, ইউডিএফ ২০-৩৬ ও বিজেপি ০-২টি আসন পেতে পারে।

টুডে'জ চাণক্য জরিপের ফলাফলে দেখা গেছে, এলডিএফ ৯৩-১১১, ইউডিএফ ৩৬-৪৪, বিজেপি ০-৬ আসন পেতে পারে।

এবিপি সিভোটার জরিপে এলডিএফ ৭১-৭৭, ইউডিএফ ৬২-৬৮, বিজেপি ০-২ টি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

পোল ডায়রির বুথফেরত জরিপে এলডিএফ ৭৭-৮৭ আসন, ইউডিএফ ৫১-৬১ আসন ও বিজেপি ২-৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস উঠে এসেছে।

 

তামিল নাড়ু

প্রায় এক দশক পর ক্ষমতাসীন এআইএডিএমকে দলকে হারিয়ে ক্ষমতায় আসতে পারে এমকে স্ট্যালিনের ডিএমকে। বৃহস্পতিবার বিভিন্ন বুথফেরত জরিপের ফলাফলে এমন পূর্বাভাস পাওয়া গেছে।
পি-মার্ক: ডিএমকে ১৬৫-১৯০, এআইএডিএমকে ৪০-৬৫, এএমএমকে ১-৩
রিপাবলিক সিএনএক্স: ডিএমকে ১৬০-১৭০, এআইএডিএমকে ৫৮-৬৮, এএমএমকে ৪-৬
টুডে'জ চাণক্য: ডিএমকে ১৬৪-১৮৬, এআইএডিএমকে ৪৬-৬৮
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস: ডিএমকে ১৭৫-১৯৫, এআইএডিএমকে ৩৮-৫৪
এবিপি সিভোটার: ডিএমকে ১৬০-১৭২, এআইএডিএমকে ৫৮-৭০

পুডুচেরি

বুথফেরত জরিপে কেন্দ্র শাসিত অঞ্চলটির ক্ষমতায় বিজেপি আসার সম্ভাবনা উঠে এসেছে।
রিপাবলিক-সিএনএক্স জরিপের ফল অনুসারে বিজেপি ১৬-২০ এবং কংগ্রেস ১১-১৩টি আসনে জয় পেতে পারে।
এবিপি-সিভোটার জরিপে বিজেপি ১৯-২৩ ও কংগ্রেস ৬-১০টি আসন পেতে পারে বলে উঠে এসেছে।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম