ভারতে আবারও শনাক্ত ও মৃত্যুর রেকর্ড, নতুন আক্রান্ত প্রায় ৪ লাখ

বিদেশ ডেস্ক
৩০ এপ্রিল ২০২১, ১১:০৮আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ১৩:৩২
image

করোনাভাইরাসের মহামারিতে আরও একটি ভয়াবহ দিন প্রত্যক্ষ করলো ভারত। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক দিনে দেশটিতে নতুন করে তিন লাখ ৮৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর একই সময়ে মৃত্যু হয়েছে আরও তিন হাজার ৪৯৮ জনের। করোনা মোকাবিলায় ভারতে সহায়তা পাঠাতে শুরু করেছে বহু দেশ। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনা মোকাবিলার সহায়তা সামগ্রী নিয়ে শুক্রবার সকালে ভারতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান। চারশ’রও বেশি অক্সিজেন সিলিন্ডার এবং বিভিন্ন ধরনের হাসপাতাল সামগ্রী রয়েছে বিমানটিতে।

করোনা মহামারিতে ভারতে মোট মৃত্যুর পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৮ হাজার ৩৩০ জনে। গত নয় দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে দেশটিতে। মোট আক্রান্তের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৮৭ লাখে।

শুক্রবার মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ১৫৯ জন আর মৃত্যু হয়েছে ৭৭১ জনের। টিকা সংকটের কথা জানিয়ে তিন দিন টিকাদান বন্ধের ঘোষণা দিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। মহারাষ্ট্রের পর সবচেয়ে বিপর্যস্ত রাজ্যগেুলো হলো কেরালা, কর্নাটক, উত্তর প্রদেশ, তামিল নাড়ু এবং দিল্লি।

গত বছর ভারতের প্রথম করোনা রোগী শনাক্ত হওয়া কেরালায় বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬০৭ জনের। মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ান বলেছেন সংক্রমণ ঠেকাতে ৪ থেকে ৯ মে পর্যন্ত আরও বিধিনিষেধ আরোপ করা হবে।

প্রতিবেশি কর্নাটকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৫ হাজার ২৪ জন আর মৃত্যু হয়েছে ২৭০ জনের। দৈনিক মৃত্যুতে আরও একবার রেকর্ড গড়েছে দিল্লি। ৩৯৫ জনের মৃত্যুর পাশাপাশি নতুন আক্রান্ত হয়েছে ২৪ হাজার ২৩৫ জন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম