উৎপাদন বাড়াতে ভারতের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা সেরামের

বিদেশ ডেস্ক
০১ মে ২০২১, ১৭:২৫আপডেট : ০১ মে ২০২১, ১৭:২৫

ভারতে সরবরাহ নিয়ে সমালোচনার মুখে থাকা সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, উৎপাদন বাড়াতে ভারতের বাইরে টিকা উৎপাদন করা হতে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে জানানো হবে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

সাক্ষাৎকারে পুনাওয়ালা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

ভারতের বাইরে ব্রিটেনে টিকা উৎপাদন করা হতে পারে কিনা প্রশ্নের জবাবে পুনাওয়ালা সরাসরি হ্যাঁ বা না বলেননি। তবে উল্লেখ করা প্রয়োজন যে, সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ উপদেষ্টা লর্ড উডনি-লিস্টার সেরাম ইন্সটিটিউট পরিদর্শন করেছেন। জনসনেরও এই সপ্তাহে ভারত সফরের কথা ছিল কিন্তু তা বাতিল হয়েছে।

একই সঙ্গে সাক্ষাৎকারে পুনাওয়ালা জানান, ধনী ও প্রভাবশালীদের কাছ থেকে ফোনে হুমকিও পেয়েছেন। তিনি বলেন, প্রত্যাশার মাত্রা ও আক্রমন একেবারে অপ্রত্যাশিত। এটি অপ্রতিরোধ্য। সবাই ভ্যাকসিন চায়। তারা বুঝতেই চায় না কেন তাদের আগে অন্যদের পাওয়া উচিত।

এর আগে গত সপ্তাহে পুনাওয়ালা বলেছিলেন, সেরাম ইনস্টিটিউট জুলাইয়ের মধ্যেই মাসিক উৎপাদন ১০ কোটি ডোজে উন্নীত করতে সক্ষম হবে।

তিনি আশা করছেন সেরাম ইনস্টিটিউটের উৎপাদন ক্ষমতা ছয় মাসের মধ্যে বছরে ২৫০ থেকে ৩০০ কোটি ডোজে পৌঁছাতে পারে। এই বিষয়ে আলোচনা করতে আট দিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম