পশ্চিমবঙ্গে এগিয়ে মমতার তৃণমূল

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১০:২৯আপডেট : ০২ মে ২০২১, ১০:২৯

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল বুথফেরত সমীক্ষাতেই। রবিবার সকালে গণনা শুরু হওয়ার পর তেমনটাই প্রতীয়মান হচ্ছে। সকালে পোস্টাল ব্যালটে প্রথমে গণনা শুরু হয়। তাতে সকাল ৯টা পর্যন্ত ৭৯টি আসনে এগিয়ে তৃণমূল। বিজেপি এগিয়ে ৭৩টি আসনে। বাম-কংগ্রেস এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে ৪টি আসনে।

পোস্টাল ব্যালটের গণনা অনুযায়ী, এবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে এগিয়ে রয়েছে তৃণমূল। খড়্গপুর সদর, করণদিঘি, হেমতাবাদ, বারুইপুর পূর্ব এবং পশ্চিমেও এগিয়ে রয়েছে তৃণমূল। ঘাটালে এগিয়ে বিজেপি। রায়গঞ্জ এবং কৃষ্ণনগরেও এগিয়ে বিজেপি।

প্রবীণ, অসুস্থ মানুষ এবং ভোটকর্মীরাই মূলত পোস্টাল ব্যালটে ভোটদান করেন। আর তার নিরিখে একেবারে গায়ে গায়ে তৃণমূল ও বিজেপি। তবে পোস্টাল ব্যালটের হিসাব দেখে ভোটের ফলাফল বোঝা সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। যদিও এই পোস্টাল ব্যালট খানিকটা হলেও আত্মবিশ্বাস জোগাচ্ছে তৃণমূলকে।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি