ধর্ষণের ৩৩ বছর পর গ্রেফতার

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১৪:১১আপডেট : ০২ মে ২০২১, ১৪:১১

ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে ৩৩ বছরের পুরানো একটি ধর্ষণ মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর ৩০ এপ্রিল শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গোলাম মোহাম্মদ ওরফে গুল্লা নামের ওই ব্যক্তি গত ৩৩ বছর ধরেই পালিয়ে বেড়াচ্ছিল। ধর্ষণ ও অপহরণের মামলা মাথায় নিয়ে মাটির নিচেও আবাস গেঁড়ে লুকিয়েছিল সে।  

দীর্ঘ এতো বছর পর পর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগর থেকে তাকে গ্রেফতারে সমর্থ হয় পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৮ সালের ওই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তার অবস্থান বদল করে। গ্রেফতার এড়াতে নিজের পরিচয়ও বদলে ফেলার চেষ্টা করে সে।

১৯৮৯ সালের ২২ জুন উধমপুরের প্রধান জেলা ও দায়রা জজ আদালত গুল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এ মামলার অন্য আসামিদের পুলিশ আগেই গ্রেফতার করে। তারা আদালত থেকে জামিনও পেয়েছে। তবে ঠিকানা পরিবর্তন ও পরিচয় লুকিয়ে এতো বছর পর্যন্ত পালিয়েছিল গুল্লা।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম