‘দিদি, ও দিদি’, মমতার জন্য অভিনন্দন বার্তায় মোদিকে কটাক্ষ

বিদেশ ডেস্ক
০২ মে ২০২১, ১৭:৩৮আপডেট : ০২ মে ২০২১, ১৭:৩৮

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের ক্ষমতায় যে তৃণমূল তথা মমতা বন্দ্য‌োপাধ্যায় ফিরছেন তা স্পষ্ট। এমন ইঙ্গিত মেলার পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল ও নেতার পক্ষে মমতাকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে যায়। বিজেপির ‘ঘৃণার রাজনীতি’কে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা ও কর্মীদের আন্তরিক অভিনন্দন। এক নারীকে বিজেপি-র 'দিদি ও-দিদি' বলে অপমান করার জোরালো জবাব দিয়েছেন জনতা’।

ভোট গণনা শুরুর পরেই ইঙ্গিত দেখে শিবসেনার মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউত আশাপ্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার বানাবে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইটে লেখেন, ‘বাংলার বাঘিনীকে অভিনন্দন। ও দিদি, দিদি, ও দিদি’।

অভিনন্দন জানিয়ে করোনা অতিমারির বিরুদ্ধে এক সঙ্গে লড়াই আহ্বান জানিয়ে টুইট করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। লিখেছেন, ‘এই দুরন্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমরা একসঙ্গে মানুষের জন্য আমাদের কাজ এবং মহামারি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাব’।

টুইট করে অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘মমতা দিদি, আপনাকে ভূমি ধস বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই’।

কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর মমতা ও তৃণমূলের জয়ের পর অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন। বাংলা এবং বিশেষ করে নন্দীগ্রামের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, তাদের মনের.যোগাযোগ কার সঙ্গে। বাংলায় হেরে বিজেপি বুঝেছে কাদের সঙ্গে লড়তে এসেছিল।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান