বিজেপিকে সুযোগ না দিয়ে মানুষ ভুল করেছে: বাবুল সুপ্রিয়

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ১১:১৭আপডেট : ০৩ মে ২০২১, ১১:১৭

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুযোগ না দিয়ে মানুষ ভুল করেছে। এমন মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

টালিগঞ্জে তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে ৫০ হাজারের বেশি ভোটে হেরেছেন বাবুল। যদিও মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যকে হারাতে এই কেন্দ্রে তার ওপরই ভরসা রেখেছিলেন মোদি-অমিত। কিন্তু পরপর আসানসোল থেকে লোকসভায় জিতলেও, বঙ্গ বিধানসভায় এখনই প্রবেশের ছাড়পত্র পেলেন না এই কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু তাতেও দমতে নারাজ টালিগঞ্জের এই বিজেপি প্রার্থী।

রবিবার ভোটের ফল প্রায় চূড়ান্ত হয়ে যাওয়ার পর টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেন তিনি। ভোটের ফলাফলকে ‘বাংলার মানুষের ভুল দল নির্বাচন’ বলে তোপ দাগেন তিনি।

টুইটে বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাবো না কিংবা বলবো না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ আমি মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বরং দুর্নীতিপরায়ণ অসৎ একটা সরকার নির্বাচন করেছে। নিষ্ঠুর এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়েছে।’

তিনি বলেন, ‘একজন আইন অনুসরণকারী নাগরিক হিসেবে একটা গণতান্ত্রিক দেশের মানুষের রায় মেনে চলবো।’

তখনও টালিগঞ্জ কেন্দ্রে জয়ী প্রার্থীর নাম ঘোষণা হয়নি। ফলাফলের ট্রেন্ডে সেই কেন্দ্রে প্রায় ৪৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। তাই শুরুর দিন থেকে লড়াইটা হাড্ডাহাড্ডি ছিল এটা বুঝেছিলেন মমতা কেবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অরূপ বিশ্বাস। ফলে জয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় বিজেপি প্রার্থীকে কড়া ভাষায় আক্রমণ শাসান অরূপ বিশ্বাস।

তার ভাষায়, ‘বাবুল দাবি করেছিল ৪০ হাজার ভোটে জিতবে, কিন্তু হেরেছে ৪৫ হাজারে। সব সময় মিথ্যা বলে জেতা যায় না। ও আগে পুরভোটে আবার আসুক আমার সঙ্গে জিতে দেখাক। পুরো বাংলা থেকে হটে গেছে বিজেপি।’ যদিও শেষ পাওয়ায় খবর পর্যন্ত টালিগঞ্জে ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন অরূপ বিশ্বাস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম