মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের জোগান নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশ ডেস্ক
০৩ মে ২০২১, ১৫:২৬আপডেট : ০৩ মে ২০২১, ১৫:২৬

ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে অক্সিজেনের জোগান। অক্সিজেনের অভাবে দিল্লিতে গত সপ্তাহে ২৫ জন এবং শনিবার ১২ জনের মৃত্যু হয়েছে। এই অবস্থায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে দিল্লিতে অক্সিজেনের যোগান নিশ্চিতের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

দিল্লির পাশাপাশি অন্য রাজ্যগুলোর সঙ্গেও কথা বলে অক্সিজেনের অতিরিক্ত জোগান মজুত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। যাতে প্রয়োজন পড়লে সেখান থেকে সংশ্লিষ্ট রাজ্যে অক্সিজেন সরবরাহ করা যায়। দিল্লির একাধিক হাসপাতালের আবেদনের শুনানি শেষে ৬৪ পাতার রায়ে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এলএন রাও ও বিচারপতি এস রবীন্দ্র ভট্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, ‘অনেক হয়েছে। যতটা বরাদ্দ করা হয়েছে, তার চেয়ে বেশি কেন্দ্রকে দিতে বলা হচ্ছে না। কিন্তু বরাদ্দ অনুযায়ী দিতে হবে। যদি সোমবার দিবাগত মধ্যরাতের মধ্যে অক্সিজেন না দেওয়া হয়, তা হলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হবো।’ শুধু অক্সিজেন নয়, কোভিড টিকার দাম নিয়েও কেন্দ্রকে কটাক্ষ করেছে সুপ্রিম কোর্ট। আদালত বলেন, ‘গরিব বা প্রান্তিক মানুষেরা হাসপাতালে গিয়ে টিকার জন্য ৬০০ টাকা দিতে পারবে না। আপনাদের দাম ভেবে দেখা উচিৎ।’ হাসপাতালে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় নীতি তৈরির জন্যও কেন্দ্রকে দুই সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন আদালত।

বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই ভারতে সম্প্রতি মারাত্মক আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। শুধু দিল্লি নয়, বরং অন্যান্য রাজ্যেও সংকট দেখা দিচ্ছে। রবিবার রাতে কর্নাটকের চামারাজানগর জেলা হাসপাতালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে অক্সিজেনের অভাবে ২৪ জনের মৃত্যু হয়েছে। এক ‍টুইটে হৃদয়বিদারক এসব মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটি মৃত্যু নাকি হত্যা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম