পশ্চিমবঙ্গ দখলের চেষ্টায় ভারতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছেন মোদি: মমতা

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২১, ১৭:১৭আপডেট : ০৮ মে ২০২১, ১৭:১৭

ভারতের বর্তমান করোনা সংকট বিগত ছয় মাস ধরে ভারতের কেন্দ্রীয় সরকার ও নেতাদের কোনও কাজ না করার ফলাফল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি বলেন, এই সময় ধরে কেন্দ্রীয় মন্ত্রী ও নেতারা পশ্চিমবঙ্গ দখল করতে প্রতিদিন রাজ্যটি সফরে ব্যস্ত ছিলেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায় টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত হওয়ার পর সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মুখ্যমন্ত্রী দাবি করেন বিজেপি নির্বাচনে হেরে সহিংসতায় উস্কানি দিচ্ছে।

নির্বাচন কমিশনের সংস্কারের ওপর জোর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন কমিশন যদি সরাসরি সহায়তা না করতো তাহলে তারা (বিজেপি) ৩০টি আসনও জিততে পারতো না। এই নির্বাচনে কয়েকটি স্থানে নির্বাচন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে জালিয়াতি হয়েছে।’ তিনি বলেন, ‘তারা এখন মানুষের রায় মেনে নিতে পারছে না আর ভুয়া ভিডিও পোস্ট করে সহিংসতায় উস্কানি দেওয়ার চেষ্টা করছে।’

সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর কিছু সদস্য আরটি-পিসিআর টেস্ট করাননি। তারাই পশ্চিমবঙ্গে করোনা ছোড়ানোয় ভূমিকা রেখেছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গত ছয় মাসে কেন্দ্রীয় সরকার কোনও কাজ করেনি। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ডবল-ইঞ্জিন সরকার গঠন করতে গিয়ে তারা ভারতকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। গত ছয় মাসে কেন্দ্রীয় সরকার কোনও কাজ করেনি আর তারা সবাই প্রতিদিন বাংলা দখল করতে এসেছে।’

উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা নিয়মিতভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রচার চালিয়েছেন। আর দলটির শীর্ষ নেতারাও রাজ্যটিতে নিয়মিত উপস্থিত থেকেছেন।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম