মুখ্যমন্ত্রীর শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা

বিদেশ ডেস্ক
১০ মে ২০২১, ১৪:৫২আপডেট : ১০ মে ২০২১, ১৬:২৩
image

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। ১৩ সদস্যের মন্ত্রিসভার সদস্যদের নিয়ে সোমবার তিনি গভর্নর জগদীশ মুখির কাছে শপথ নেন। অনুষ্ঠানে বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ বিভিন্ন রাজ্যনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে ইতোপূর্বে একাধিক বার শিরোনাম হয়েছিলেন হিমন্ত। আসামের তথাকথিত অবৈধ অভিবাসীদের (মুসলিম) বাংলাদেশে পাঠানোর জন্য যে নামের তালিকা করা হয়, সেটির নেতৃত্বে ছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, ‘বাংলাদেশ থেকে সেখানে যাওয়া অভিবাসী মুসলিম জনগোষ্ঠী’র একটি অংশ সাম্প্রদায়িক। তারা স্থানীয় ভাষা ও সংস্কৃতি বিনষ্টকারী কার্যকলাপের সঙ্গে যুক্ত।

বিজেপি নেতা সর্বানন্দ সানোয়ালকে সরিয়ে আসামের ১৫তম মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা। তাকে অভিনন্দন জানিয়ে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আসামের উন্নয়ন যাত্রায় গতি যোগাবে তার টিম।’

আরেক টুইট বার্তায় আসামের উন্নতি এবং সেখানে দলকে শক্তিশালী করায় সর্বানন্দ সানোয়ালকে ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে জনগণ এবং উন্নয়নের জন্য প্রশাসন চালিয়েছেন সর্বানন্দ সানোয়াল।’

রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপির এক বৈঠকে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার নাম প্রস্তাব করেন সর্বানন্দ সানোয়াল।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম