প্রতিদিন গোমূত্র পান করি, তাই করোনা হয়নি: বিজেপি এমপি

বিদেশ ডেস্ক
১৭ মে ২০২১, ১৯:৩৫আপডেট : ১৭ মে ২০২১, ১৯:৩৫

গোমূত্র পান করলে ক্যানসার সেরে যায় দাবি করা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য প্রজ্ঞা ঠাকুর আবারও আলোচনায়। এবার তিনি দাবি করেছেন, প্রতিদিন গোমূত্র পান করেন বলে তার করোনা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

সব সময় গেরুয়া পোশাক পরে নিজেকে সাধু দাবি করা প্রজ্ঞা ঠাকুর বলেছেন, গোমূত্র জীবনদায়ী। এর একাধিক গুণ রয়েছে। করোনা সংক্রমণও রুখে দিতে পারে গোমূত্র। তিনি বলেন, প্রতিদিন যদি দেশি গোমূত্র পান করা যায়, তবে তা কোভিড থেকে হওয়া ফুসফুস সংক্রমণ সারিয়ে দিতে পারে। আমি প্রতিদিন গোমূত্র পান করি। তাই করোনা প্রতিরোধে আমাকে কোনও ওষুধ খেতে হয় না। আর আমার করোনাও হয়নি।

এর আগে প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, ‘গোমূত্র পান করলে ক্যানসারও সেরে যায়।’

গত বছর অসুস্থ হয়ে পড়েছিলেন এই বিজেপি এমপি। তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শরীরে করোনার উপসর্গও ছিল। তবে পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

উল্লেখ্য, কয়েক বছর আগে প্রজ্ঞা ঠাকুর দাবি করেছিলেন, দু’টি গোজাত দ্রব্যের সঙ্গে গোমূত্র মিশিয়ে পান করেন। আর তাতেই তার ক্যানসার নিরাময় হয়েছে।

তবে এই প্রথম নয়। প্রজ্ঞা ঠাকুরের আগে একাধিক বিজেপি সাংসদ, বিধায়কের কণ্ঠেও এই কথা শোনা গিয়েছে। সম্প্রতি উত্তরপ্রদেশের বালিয়া জেলার বইরিয়ার আরেক বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওতে ওই বিধায়ককে গোমূত্র পান করতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি বলেছেন সুস্থ থাকতে কীভাবে গোমূত্র পান করতে হবে।

সুরেন্দ্রের দাবি, গোমূত্র কোভিড-১৯ সংক্রমণ রুখতে সক্ষম। দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরও তিনি নাকি ওই গোমূত্র পান করেই সুস্থ রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম