ভারতে তাণ্ডব চালিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় তকতে

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ০৯:২৬আপডেট : ১৮ মে ২০২১, ০৯:২৬
image

মারাত্মক তীব্র ঘূর্ণিঝড় তকতে ভারতের গুজরাট রাজ্যের ওপর দিয়ে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে বয়ে যাওয়ার পর দুর্বল হয়ে পড়েছে। ভারতের পুরো পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি মুম্বাই শহরের পাশ দিয়ে গেছে। এই ঝড়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আর সরিয়ে নেওয়া হয় প্রায় দেড় লাখ মানুষ। করোনাভাইরাসে আক্রান্ত রোগীতে যখন ভারতের হাসপাতালগুলো উপচে পড়ছে সেই সময়ে আঘাত হানলো এই ঘূর্ণিঝড়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় সময় সোমবার রাতে ভারতের আবহাওয়া দফতরের এক ঘোষণায় বলা হয় মারাত্মক তীব্র ঘূর্ণিঝড় গুজরাটে আছড়ে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি উপকূলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। পরে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ে আর মঙ্গলবার সকালে এটিকে খুব তীব্র ঝড় হিসেবে ঘোষণা করা হয়। পরে আবহাওয়া বিভাগের এক টুইট বার্তায় জানানো হয়েছে ঘূর্ণিঝড় তকতে দুর্বল হওয়া অব্যাহত রেখেছে।

১৯৯৮ সালের পর গুজরাট এবং প্রতিবেশি মহারাষ্ট্র রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় তকতে। রাজ্য দুটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও এই মহামারির ভয়াবহ প্রভাব এখনও টের পাওয়া যাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম