ব্ল্যাক ফাঙ্গাসের তুলনায় সাদা ফাঙ্গাস কেন বেশি বিপজ্জনক?

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১৩:৩৮আপডেট : ২১ মে ২০২১, ১৩:৩৮
image

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসকে নতুন মহামারি ঘোষণা করা হয়েছে। তবে এর মধ্যে সাদা ফাঙ্গাস নামে নতুন আরেকটি ছত্রাকে আক্রান্ত হতে শুরু করেছে দেশটির বহু মানুষ। দেশটির পাটনা, বিহারে সাদা ফাঙ্গাসের সংক্রমণ দেখা গেছে। আর এই সংক্রমণ ব্ল্যাক ফাঙ্গাসের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ভারতের পরস হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং রেসপাইরেটরি মেডিসিনের প্রধান ডা. অরুনেশ কুমার সাদা ফাঙ্গাসের সংক্রমণকে বেশি বিপজ্জনক মনে করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

সাদা ফাঙ্গাস কেন হয়?

ডা. অরুনেশ কুমার জানান এই সংক্রমণ হতে পারে কম প্রতিরোধ ক্ষমতার জন্য। এছাড়া মানুষ এই ফাঙ্গাসের বাহকের সংস্পর্শে আসলে আক্রান্ত হতে পারেন। সেকারণে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই চিকিৎসক।

সাদা ফাঙ্গাসের লক্ষণ

চিকিৎসকেরা বলছেন, সাদা ফাঙ্গাসের রোগীদের করোনা রোগীদের মতো লক্ষণ দেখা যেতে পারে। আবার দেখা গেল পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ছে না। সাদা ফাঙ্গাসের সংক্রমণ কেবলমাত্র সিটি স্ক্যান বা এক্স-রেতেই শনাক্ত করা যায়।

সাদা ফাঙ্গাসে কেবল ফুসফুস নয় বরং শরীরের অন্যান্য অঙ্গ যেমন নখ, ত্বক, পাকস্তলি, কিডনি, মস্তিষ্ক, মুখ আক্রান্ত হতে পারে।

করোনা রোগীদের আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি কেন?

চিকিৎসকেরা বলছেন কোভিড-১৯ রোগীরা সাদা ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকেন। কেননা এটি ফুসফুসকে আক্রান্ত করে আর এর লক্ষণও করোনাভাইরাসের লক্ষণের মতোই।

ডা. অরুনেশ কুমার বলেন, ‘যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম যেমন ডায়বেটিস, ক্যান্সার রোগী এবং যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড গ্রহণ করছেন তারা বেশি ঝুঁকিতে থাকায় বিশেষ যত্নের প্রয়োজন। করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী অক্সিজেন সাপোর্ট নিয়েছেন তাদেরও আক্রান্ত করছে এই ফাঙ্গাস।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম