নারদা মামলায় তৃণমূলের ৪ নেতাকে গৃহবন্দি রাখার নির্দেশ

কলকাতা প্রতিনিধি
২১ মে ২০২১, ১৪:১০আপডেট : ২১ মে ২০২১, ১৪:১০
image

পশ্চিমবঙ্গে নারদা কেলেংকারির মামলায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের চার নেতার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাই কোর্ট। তবে তাদের গৃহবন্দি রাখার নির্দেশ দিয়েছে আদালত। 

গত সোমবার নারদা মামলায় গ্রেফতার করা হয় কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিমকে।

শুক্রবার সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। অন্তর্বর্তী জামিন নিয়ে সেখানে দুই বিচারপতির মধ্যে  মতভেদ তৈরি হয়। অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও এই সিদ্ধান্তের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। এই অর্ডার নিয়ে ব্যাপক তর্কাতর্কি চলে। অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর নিয়ে জটিলতা তৈরি হয়।

অভিযুক্তদের আইনজীবী বলেন, অন্তর্বর্তীকালীন পরিস্থিতিতে ৪ নেতাকে মুক্তি দেওয়া উচিত। তারা মন্ত্রী, বিধায়ক। বিমানে করে কোথাও পালিয়ে যাওয়ার ঝুঁকি বা সম্ভাবনা নেই। তদন্তে সহযোগিতা না করার কোনও অভিযোগও আসেনি।

এরপরেই নির্দেশ দেওয়া হয় জেল হেফাজত থেকে মুক্তি পেলেও আপাতত গৃহবন্দিই থাকতে বলে চার হেভিওয়েটকে। নতুন বেঞ্চ তৈরি না হওয়া পর্যন্ত গৃহবন্দিই থাকতে হবে তাদের।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম