কী কী পাওয়া গেছে পাঠানকোটের হামলাকারীদের কাছে

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৬, ১৯:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৬, ১৯:২১

ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলাকারীরা বিভিন্ন পাকিস্তানি দ্রব্য ব্যবহার করেছিলেন। এসবের মধ্যে লাহোরে তৈরি ব্যথানাশক এবং করাচিতে তৈরি সিরিঞ্জও রয়েছে। হামলাকারী অন্তত দুই জঙ্গির কাছে এসব সরঞ্জাম পাওয়া গেছে। ভারতীয় গোয়েন্দা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কী কী পাওয়া গেছে পাঠানকোটের হামলাকারীদের কাছে

পাকিস্তানি খাবারের প্যাকেটও বহন করছিল জঙ্গিরা। হামলার পর পাঠানকোটের বিমানঘাঁটির পাশ্ববর্তী একটি ভবনে এসব প্যাকেট পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া পাকিস্তানি ওষুধ, ব্যান্ডেজ, তুলা, সুগন্ধি, খেজুরও বহন করছিল তারা।

পরিকল্পনা অনুযায়ী দুটি দলে বিভক্ত হয়ে বিমানঘাঁটিতে প্রবেশ করে ছয় জঙ্গি। একটি দলে ছিলেন দুইজন, আর অন্য দলে ছিলেন চারজন। ভারতীয় গোয়েন্দাদের বিশ্বাস, জঙ্গিদের একটি গ্রুপের হামলার ২৪ ঘণ্টা আগেই অন্য গ্রুপটি বিমানঘাঁটিতে প্রবেশ করে।

এদিকে ছয় হামলাকারীকে মদদ দেওয়ার ঘটনায় বেশ কয়েকজনকে চিহ্নিত করার দাবি করেছে ভারতীয় গোয়েন্দারা। এদের মধ্যে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর প্রধান মাওলানা মাসুদ আজহারসহ অন্য তিন ব্যক্তি রয়েছেন।

তদন্ত কর্মকর্তারা বলছেন, হামলার পরিকল্পনা হয়েছিল পাকিস্তানের লাহোর শহরের কাছাকাছি এলাকায়। তাদের কাছে এমন প্রমাণ রয়েছে।

ভারতের একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা এনডিটিভিকে বলেন, তারা আশা করছেন হামলার নেপথ্যে যারা রয়েছেন পাকিস্তান তাদের গ্রেফতার করে আইনের আওতায় নেবে। সূত্র: এনডিটিভি।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম