ভারতে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩ লাখ

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২১, ১৬:১১আপডেট : ২৪ মে ২০২১, ১৬:১১
image

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে মৃতের সংখ্যা সরকারি হিসেবেই তিন লাখ ছাড়িয়ে গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সংখ্যা আরও অনেক গুণ বেশি। কেননা বহু মৃত্যুর তথ্য সরকারিভাবে নথিভুক্ত করা হয়নি।

বর্তমানে করোনা মহামারির কেন্দ্রস্থল হয়ে উঠেছে ভারত। যুক্তরাষ্ট্রের পর দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটিতে ২ কোটি ৬০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে। আর এবারে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যা তিন লাখ ছাড়ালো ভারত। এম মাসেরও কম সময়ের মধ্যে ভারতে সর্বশেষ এক লাখ মানুষের মৃত্যু হয়েছে।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্যখাত। অতিরিক্ত রোগী সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। আর সংকট চলছে প্রয়োজনীয় ওষুধ এবং অক্সিজেন সরবরাহের। গত তিন মাসের মধ্যেই ভারতের এক তৃতীয়াংশ রোগী শনাক্ত হয়েছে। গত ২৬ দিনেই দেশটিতে এক লাখ ২ হাজার ৫৩৩ রোগীর মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, দৈনিক মৃতের পরিমাণ আরও বাড়তে পারে। লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির গণিতবিদ ড. মুরাদ বনাজি ভারতের মহামারি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ‘আমরা আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর এবং মৃতের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ের পৌঁছানোর মধ্যে কিছুটা বিলম্ব আশা করছি। কিন্ত আমরা এটাও জানি আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হিসাব রাখার মধ্যেও রাজ্য থেকে রাজ্যে এবং শহর ও গ্রামের মধ্যে বিস্তর ফারাক আছে।’

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক