বুধবার রাতেই শেষ হচ্ছে ইয়াস-এর জীবনচক্র

বিদেশ ডেস্ক
২৬ মে ২০২১, ১৯:২৯আপডেট : ২৬ মে ২০২১, ১৯:২৯

ঘূর্ণিঝড় ইয়াস শুরু হয়েছিল ২৪ মে সোমবার সকাল সাড়ে ৮টায়। ৬৩ ঘণ্টার জীবনচক্র পেরিয়ে ২৬ মে বুধবার রাত সাড়ে ১১টায় তা শেষ হয়ে যাচ্ছে। বুধবার সকালে স্থলভাগে আছড়ে পড়ার পর থেকে ক্রমশ শক্তি হারাচ্ছে ইয়াস। দিল্লির মওসুম ভবন জানিয়েছে, শক্তি ক্ষয় করতে করতে বুধবার রাতেই ঘূর্ণিঝড় ইয়াস ফের অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মৃত্যু হবে ইয়াস-এর।

বঙ্গোপসাগরে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে শুরু হওয়া নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে সোমবার সকালে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস-এ। তারপর থেকে ক্রমশ শক্তি বাড়িয়ে প্রথমে শক্তিশালী ঘূর্ণিঝড় ও পরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয় ইয়াস। বুধবার সকাল ৯টা ১৫ নাগাদ উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া এরইমধ্যে শেষ হয়ে গেছে ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে এটি। বুধবার রাতের মধ্যেই শক্তি হারিয়ে ইয়াস ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের মওসুম ভবন। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম