৪০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় ভারতের অর্থনীতি

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২১, ১৫:৪৫আপডেট : ০১ জুন ২০২১, ১৫:৪৫

করোনা মহামারির জেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। সোমবার দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। গত ৪০ বছরেরও বেশি সময়ে দেশটির অর্থনীতিতে এমন খারাপ অবস্থা আর দেখা যায়নি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১ দশমিক ৬ শতাংশ আর্থিক বৃদ্ধির সাক্ষী ছিল ভারত। যা পূর্ববর্তী ত্রৈমাসিকের থেকে ০ দশমিক ৫ শতাংশ বেশি। সেই সময় সদ্য লকডাউন কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছিল দৈনন্দিন গতিবিধি। অর্থাৎ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে চতুর্থ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হয়েছিল। তারপর অবশ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে অর্থনীতির সেই ঊর্ধ্বমুখী প্রবণতা ধাক্কা খেয়েছে।

মুখ্য অর্থনীতি উপদেষ্টা কে ভি সুব্রমনিয়ান বলেন, ‘অর্থনীতির যে গতি এসেছিল, তা দ্বিতীয় ঢেউয়ের কারণে ধাক্কা খেয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। পুরো বছরে (২০২০-২১ অর্থবর্ষ) অর্থনীতি ৭ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।’

পরিসংখ্যান দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, ২০২০-২১ অর্থবছরে ভারতের অর্থনীতি আট শতাংশ সংকুচিত হবে। ৭ দশমিক ৫ শতাংশ সংকুচিত হওয়ার পূর্বাভাস দিয়েছিল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

করোনাভাইরাসের কারণেই যে শুধুমাত্র ভারতীয় অর্থনীতি ধুঁকছে, তা নয়। করোনার দাপট শুরু হওয়ার আগেও অর্থনীতি ঢিমেতালে চলছিল। পরে করোনা প্রাদুর্ভাবের ফলে অর্থনীতি ব্যাপকভাবে ধাক্কা খায়। এর ফলশ্রুতিতে ৪০ বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম পুরো একটা অর্থবর্ষে সার্বিকভাবে সংকুচিত হয়েছে ভারতীয় অর্থনীতি। ১৯৭৯-৮০ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতির সংকোচনের হার ছিল ৫ দশমিক ২ শতাংশ। সূত্র: হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম