মোদি নয়, পশ্চিমবঙ্গে টিকার সনদে মমতার ছবি

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২১, ২৩:১২আপডেট : ০৪ জুন ২০২১, ২৩:১২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চলমান বিরোধের সহসা অবসান হচ্ছে না। এবার বিরোধটি করোনা টিকার সনদপত্রেও গড়াচ্ছে। এখন থেকে পশ্চিমবঙ্গে করোনা টিকা গ্রহণকারীদের সনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এতে থাকবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। তবে কেন্দ্র সরকারের কো-উইন ওয়েবসাইট থেকে যে সনদ দেওয়া হয় তাতে মোদির ছবি থাকে।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর সূত্রে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যাদের তৃতীয় পর্যায়ের টিকা দেওয়া হবে, তাদের সনদপত্রে মমতার ছবি থাকবে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাদানের পর সনদপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও বার্তা থাকবে। ভ্যাকসিন নেওয়ার পর স্থাস্থ্য দফতর থেকে একটি বার্তা পাঠানো হবে। সেখানে একটি লিংক থাকবে। ওই লিংক ক্লিক করলেই সনদপত্র ডাউনলোড করা যাবে।

পশ্চিমবঙ্গে করোনা টিকার সনদপত্রের নমুনা

স্বাস্থ্য দফতর আরও জানায়, কেন্দ্র সরকারে সনদপত্রে ভ্যাকসিন গ্রহীতাকে একটা ইউনিক নম্বর দেওয়া হয়। এই ধরনের নম্বর রাজ্যের সনদপত্রে থাকছে না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ কবে নেওয়া হবে সেটিও উল্লেখ থাকবে না।

উল্লেখ্য, সর্বশেষ বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টিকার সনদপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি থাকা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। তাদের দাবি, এটি নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন। শুধু তাই নয়, মমতা কেন্দ্র সরকারের ভ্যাকসিন নীতিরও সমালোচনা করেছেন। সূত্র: ডিএনএ ইন্ডিয়া, এই সময়

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম