ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়ালো

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০২১, ২০:২৭আপডেট : ০৮ জুন ২০২১, ২০:২৭

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসলেও আশঙ্কা ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাকের সংক্রমণ বিরল হলেও এতে মৃত্যুর হার অনেক বেশি। সোমবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানান, এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ভারতীয় স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮টি রাজ্যে এখন পর্যন্ত ২৮ হাজার ২৫২ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৪ হাজার ৩৭০ জনের (৮৬ শতাংশ) করোনায় আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। এছাড়া ১৭ হাজার ৬০১ জনের (৬২.৩ শতাংশ) ডায়বেটিস আছে।

হর্ষ বর্ধন আরও জানান, রাজ্য হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। এখানে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩২৯ জন। এরপর রয়েছে গুজরাত (৫ হাজার ৪৮৬ জন)। এছাড়া মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, কর্ণাটক, দিল্লি ও অন্ধ্র প্রদেশেও আক্রান্ত পাওয়া গেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভারতের বায়ুর খারাপ অবস্থা এবং মুম্বাইয়ের মতো অতিরিক্ত বর্জ্যের কারণে ছত্রাকের বংশবৃদ্ধি সহজ হচ্ছে। আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে এটি গুরুতর আশঙ্কা তৈরি করছে।

গুরুগ্রামের মেদান্তা লিবার ট্রান্সপ্লান্ট ইন্সটিটিউটের চেয়ারম্যান ড. অরবিন্দর সইন বলেন, গত পাঁচ বছরে গুরুত্বপূর্ণ হাসপাতালগুলোতে মিউকোরমাইকোসিস আক্রান্তের সংখ্যা গত এক মাসেই ছাড়িয়ে গেছে।

/এএ/
সম্পর্কিত
পুরনো ব্যাটারি দিয়ে নতুন উপাদান তৈরি করছে চীন
দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যার বিষয়ে যা বললেন তার স্ত্রী
বিশ্ব কারখানায় শ্রমিকদের প্রয়োজন কি ফুরিয়ে যাচ্ছে?
সর্বশেষ খবর
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
রাজশাহীতে ১৮ বছরের আগেই ৬৭ শতাংশ মেয়ের বিয়ে, বেড়েছে বিচ্ছেদও, কারণ কী
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
নীল জল, নির্জন চর আর অপার সৌন্দর্যে ভরা নিদ্রার চর
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
ইনস্টাগ্রামে কপিরাইট প্রতারণার ফাঁদ, অর্থ না দিলে অ্যাকাউন্ট বন্ধের হুমকি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
প্রথাগত ক্যারিয়ারের বাইরে: স্কিল স্ট্যাকিং যেভাবে বাড়াবে আপনার কাজের পরিধি
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি