‘ধর্ষণ বৃদ্ধির জন্য মেয়েদের মোবাইল ফোন ব্যবহার দায়ী’

বিদেশ ডেস্ক
১০ জুন ২০২১, ১৬:৫৫আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৫৫

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের নারী কমিশনের এক সদস্য মীনা কুমারী বলেছেন, মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত না। কারণ এর ফলে মেয়েদের ধর্ষণের পথে পরিচালিত করে। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, মোবাইল থেকে মেয়েদের দূরে রাখতে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বুধবার আলিগড়ে নারীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মীনা কুমারি বলেন, মেয়েরা ফোনে কথা বলে এবং পরে ছেলেদের সঙ্গে পালিয়ে যায়। অভিভাবক বিশেষ করে মায়েদের উচিত নিজের মেয়েদের ওপর নজরা রাখা। কারণ নারীর বিরুদ্ধে অপরাধ মায়েদের ‘অসতর্কতার’ ফল।

অবশ্য রাজ্যের নারী কমিশন মীনা কুমারির বক্তব্যের সঙ্গে একমত নয়। কমিশনের ভাইস-চেয়ারপারসন অঞ্জু চৌধুরী বলেন, কুমারির বক্তব্য ভুল। যৌন সহিংসতার সমাধান মোবাইল ফোন দূরে রাখা নয়। মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলার বদলে আমাদের অপরিচিতদের সঙ্গে চ্যাট না করতে এবং নিরাপদে তা ব্যবহারের শিক্ষা দিতে হবে।

এই বক্তব্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানতে চাওয়া হলে মীনা কুমারি জানান, তিনি বুঝাতে চেয়েছেন গ্রামের অপ্রাপ্ত বয়স্ক ও মেয়েরা সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করা জানে না। তার কথায়, তারা ফোন ব্যবহার করে ছেলেবন্ধু বানানোর জন্য এবং পরে তাদের সঙ্গে পালিয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অনুপযুক্ত কনটেন্ট দেখার কাজে মোবাইল ফোন ব্যবহার করা হয়।

ধর্ষণের সঙ্গে মোবাইল ফোন কীভাবে সম্পৃক্ত তা আবারও জানতে চাইলে মীনা কুমারী বলেন, আমি প্রতিদিন অন্তত ২০জন নারীর দুঃখের কথা শুনি। এর মধ্যে অন্তত ৫ থেকে ৭টি ঘটনা মোবাইল ফোনে বন্ধুত্ব এবং পরবর্তী সময়ের প্রভাব সংশ্লিষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েদের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় ফাঁদে ফেলে এবং পরে তারা যৌন হামলার শিকার হয়।

ভারতে এর আগে বিভিন্ন সময় ধর্ষণের জন্য চৌমিন থেকে জিন্সকে দায়ী করা হয়েছে। জানুয়ারিতে, নারীবিষয়ক জাতীয় কমিশনের সদস্য চন্দ্রমুখী দেবি বিতর্কের মুখে পড়েছিলেন। ৫০ বছর বয়স্ক এক নারীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় তিনি বলেছিলেন, ওই নারী সন্ধ্যায় একা বের না হলে এই ঘটনা এড়ানো যেত। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনি এই বক্তব্য প্রত্যাহার করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম