কলকাতার ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা খালিস্তানপন্থী!

কলকাতা প্রতিনিধি
১০ জুন ২০২১, ২৩:৩০আপডেট : ১০ জুন ২০২১, ২৩:৩০
image

কলকাতার নিউ টাউনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই ব্যক্তির বিরুদ্ধে খালিস্তানি আন্দোলনে সম্পৃক্ত থাকার তথ্য সামনে আসছে। ইতোমধ্যে তাদের সঙ্গে পাকিস্তানের সংযোগ থাকার তথ্য জানিয়েছে পাঞ্জাব পুলিশ। নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া এক ব্যাগে উর্দু ভাষায় লেখা থেকেও সন্দেহ দানা বাঁধছে। বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে জয়পাল সিং ভুল্লারের সঙ্গে খালিস্তানি গোষ্ঠীর যোগ মিলছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার বিকালে নিউটাউনের সাপুরজি আবাসন এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জয়পাল সিং ভুল্লার এবং যশপ্রীত সিং নামে দুই ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনায় এক যোগে তদন্তে নামে সিআইডি, এসটিএফ এবং বিধাননগর গোয়েন্দা শাখা। এর পাশাপাশি পাঞ্জাব পুলিশের একটি বিশেষ টিম কলকাতায় ছুটে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিউ টাউনের সাপুরজি আবাসনের বি-ব্লকের ২০১ নম্বর ফ্ল্যাট থেকে ভুল্লার ও তার সহযোগীর মৃতদেহের পাশাপাশি অত‍্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং ঘর থেকে একটি ব‍্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগটির পিছনে উর্দু ভাষায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি পোশাকের দোকানের নাম ও ঠিকানা লেখা রয়েছে। এই সমস্ত তথ্য থেকে পাকিস্তান এবং খালিস্তানপন্থীদের সঙ্গে তাদের যোগাযোগ প্রতিষ্ঠিত বলেই মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি মাদক পাচারের বিষয়টি ও খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তকারীদের ধারণা পাকিস্তান থেকে তারা চোরাপথে মাদক কারবার করতো। আর অর্জিত অর্থ খালিস্তানি সংগঠনের তহবিলে পাঠাত ভুল্লার। পাঞ্জাব পুলিশ সূত্রে জানা গেছে, পাঞ্জাবে ঝিমিয়ে পড়া খালিস্তানি আন্দোলনকে চাঙ্গা করাই ছিল প্রাক্তন পুলিশ কর্মীর ছেলের লক্ষ্য। ২০১৭ সালে চণ্ডীগড়ের বুরানে একটি বেসরকারি ব্যাঙ্কের ক্যাশ ভ্যান থেকে ১.৩৩ কোটি টাকা লুট করে ভুল্লর বাহিনী। ২০১৮ সালেও একই ধরনের অপরাধ ঘটায় এই বাহিনী। এরপর ২০২০ সালে সোনা বন্ধক রেখে টাকা ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতি করে ৩০কেজি সোনা লুট করে পালায়। সম্প্রতি পাঞ্জাবের ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির দুই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে খুন করার পর তাদের আর্মস লুট করে পাল্লায় ভুল্লার। আন্তর্জাতিক অস্ত্র কারবারীদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে পাঞ্জাব পুলিশ।  খালিস্তানি আন্দোলনকে ফের জিগিয়ে তোলাই ছিল ভুল্লার বাহিনীর লক্ষ্য।

পুলিশ সূত্র জানিয়েছে, একটি ওয়েবসাইটের মাধ্যমে নিউ টাউনে বাসা ভাড়া নেন পাঞ্জাবের ওই দুই ব্যক্তি। যে দুই ব্রোকারের মাধ্যমে তারা বাসা ভাড়া নেয় তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের