পুরনো মারুতি হয়ে গেলো ল্যাম্বরগিনি

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ১০:০০আপডেট : ১৯ জুন ২০২১, ১০:০০
image

পৃথিবীতে বিলাসবহুল স্পোর্টস কার পছন্দ করা মানুষের সংখ্যা কম নয়। কিন্তু সামান্য কয়েকজনেরই সামর্থ্য আছে তা কেনার। আর বাকিরা কেবল স্বপ্নই দেখে। তবে নুরুল হক নামে এক ব্যক্তি এই স্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন। ভারতের পুরনো কালের যোগাড় পদ্ধতি অনুসরণ করেই তা করেছেন তিনি। কিভাবে সম্ভব হলো তা?

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জের বাসিন্দা নুরুল হক পেশায় একজন মেকানিক। পুরনো একটি মারুতি সুইফট গাড়িকে তিনি ল্যাম্বরগিনি স্পোর্টস কারের আদলে তৈরি করে নিয়েছেন তিনি। আর এর পুরোটাই তিনি করেছেন নিজের ‘এন মারুতি কার কেয়ার’ নামের গ্যারেজে। করিমগঞ্জের ভাঙা এলাকায় তার এই গ্যারেজ।

আরও বেশি অবাক করা বিষয় হচ্ছে সীমিত সম্পদ ব্যবহার করেই ল্যাম্বরগিনি বানিয়ে ফেলেছেন নুরুল হক। ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপে ৩০ বছর বয়সী নুরুল জানান এটা বানাতে খরচ হয়েছে মাত্র ছয় লাখ ৮০ হাজার রুপি। তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিলো বিলাসবহুল গাড়ি বানানো আর তা চালানো। ল্যাম্বরগিনি কার ভালোবাসি আর শেষ পর্যন্ত একটা পুরনো মারুতি সুইফট গাড়িকে আমার স্বপ্নের গাড়ি বানিয়ে ফেলেছি।’ নুরুল হকের স্বপ্নের গাড়ি

হলুদ রঙ্গে গাড়িটি দেখতে অবিকল ল্যাম্বরগিনির মতো। করোনা লকডাউন যখন পুরোপুরি বাস্তবায়ন শুরু হয় তখনই নিজের প্রজেক্ট শুরু করেন নুরুল হক। ইউটিউবের ভিডিও দেখে মাত্র আট মাসের মাথায় নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সক্ষম হন তিনি।

নুরুল হকের বানানো গাড়ির ছবি ও ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় এলাকায় সেলিব্রেটি হয়ে উঠেছেন তিনি। গাড়িটি দেখতে তার গ্যারেজে প্রতিদিনই হাজির হয় অসংখ্য মানুষ। গাড়ির সঙ্গে তারা সেলফিও তোলে। সোস্যাল মিডিয়ায় অনেকেই তার সৃষ্টিশীলতার প্রশংসা করেছেন। তবে এখানেই থামতে চান না তিনি। এবারে বানাতে চান একটি ফেরারি রেপ্লিকা গাড়ি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম