দল থেকে বিতাড়িত হাতি, পিষে মারলো ১৬ জনকে

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ২০:২৭আপডেট : ২৪ জুন ২০২১, ২০:২৭

দল থেকে বিতাড়িত, তাই বলে ১৬ জনকে পিষে মারবে? এমনই কাণ্ড ঘটিয়েছে ভারতের ঝাড়খণ্ডের একটি জেদি হাতি। নিজ দল থেকে বিতাড়িত হওয়ার ক্ষোভে সাধারণ মানুষের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছে এই হাতিটি।

ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা এলাকা। সেখানে ওই হাতিটির ২২ সদস্যের একটি দল রয়েছে। কিন্তু হঠাৎ করে দল থেকে বের করে দেওয়া হয় ১৬ বছর বয়সী হাতিকে। ধারণা করা হচ্ছে, তার আচরণের কারণেই দল থেকে বিতাড়িত হয়েছে। এরপর গত দু’মাসে ওই গ্রামের ১৬ জন বাসিন্দাকে মেরে ফেলেছে।

এ বিষয়ে সেখানকার আঞ্চলিক বন কর্মকর্তা সতীশ চন্দ্র রাই সংবাদমাধ্যম এএফপি-কে বলেন,  ‘খারাপ আচরণের কারণে অথবা অন্য পুরুষ হাতিদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে’।

তিনি আরও জানান, ‘আমরা হাতিটির আচরণ নিয়ে স্টাডি করছি। আমাদের ২০ সদস্যের দল হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছে। কারণ এই পশুটিকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষকে বাঁচানো আমাদের প্রথম কাজ’।

বৃহস্পতিবার ভোরেও সুর দিয়ে এক বৃদ্ধ দম্পতিকে আঘাত করে। পরবর্তীতে তাদের মেরে ফেলে জেদি হাতিটি। এ নিয়ে ১৬ জনকে হত্যা করেছে বলে জানা গেছে।

এমন আচরণের সতীশ রায় মনে করেন, হাতিটির খুব কাছাকাছি কেউ চলে আসলে এবং বিরক্ত করলে তাকে মারার চেষ্টা করে’।

এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন এ কর্মকর্তা। ভারতে ৩০ হাজারের মতো এশিয়ান বন্য হাতি রয়েছে।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম