খেলতে খেলতে শিশুর গলায় আস্ত পেরেক, সফল অস্ত্রোপচার

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ১৬:৩৪আপডেট : ২৭ জুন ২০২১, ১৬:৩৪

খেলতে খেলতে আস্ত পেরেক গিলে ফেলেছিল বছর দুয়েকের শিশুটি। তার পর থেকে শ্বাসকষ্ট, বমি হওয়ায় ছেলেকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন মা। সেখানে প্রাথমিক চিকিৎসায় সমাধান মেলেনি। ফলে রেফার করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। রবিবার সকালে ঘণ্টা দুয়েক ধরে অস্ত্রোপচারের পর শিশুটির শ্বাসনালী থেকে পেরেকটিকে বের করতে সমর্থ হন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মুস্তাকিম আলি নামের ওই শিশুটির বাড়ি উত্তর দিনাজপুরের হাতগাছি এলাকায়। তার শ্বাসনালীর ডান দিকের অংশে একটি ৬-৭ সেন্টিমিটার লম্বা পেরেক গেঁথেছিল। রবিবার সকালে অস্ত্রোপচারের পর সে সুস্থ রয়েছে। এই মুহূর্তে পেডিয়াট্রিক আইসিইউ-তে রয়েছে মুস্তাকিম।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার পেরেক গিলে ফেলার পর থেকেই বমি ও শ্বাসকষ্ট হতে থাকে শিশুটির। এরপর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এসএসকেএমে রেফার করা হয়।

এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৭টা থেকে রিজিড ব্রঙ্কোস্কপি পদ্ধতিতে মুস্তাকিমের অস্ত্রোপচার শুরু হয়। নাক, কান, গলার বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে চার সদস্যের চিকিৎসক দল এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। তাতে ছিলেন সন্দীপ্তা মিত্র, মৃদুল জুনেজা, কামরান আহমেদ এবং স্পন্দিতা ঘোষসহ তিন জন বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসকরা জানিয়েছেন, পেরেকটি মুস্তাকিমের শ্বাসনালীতে গেঁথে থাকার কারণেই তার বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল। অস্ত্রোপচার না করা হলে পেরেকটির খোঁচায় শ্বাসনালী ফুটো পর্যন্ত হয়ে যেতে পারতো। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম