কাশ্মিরে ভারতীয় বিমানঘাঁটিতে ড্রোন হামলা, গ্রেফতার ২

বিদেশ ডেস্ক
২৭ জুন ২০২১, ১৯:২৮আপডেট : ২৭ জুন ২০২১, ২০:০৩

কাশ্মিরের জম্মুতে ভারতের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ। শনিবার মধ্যরাতে পাঁচ মিনিটের ব্যবধানে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকাটি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মধ্যরাতের বিস্ফোরণে তেমন কোনও ক্ষতি হয়নি বিমানঘাঁটির। দুজন আহত হয়েছেন ও একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দুজন আহত হয়েছেন তারা হলেন বিমানবাহিনীর উইং অফিসার অরবিন্দ সিং এবং এয়ারক্রাফ্ট ম্যান এস কে সিং। আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বিস্ফোরণের ঘটনাটিকে নাশকতা মনে করছেন তদন্তকারীরা। তারা মনে করছেন, ঘাঁটিতে মোতায়েন করা ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান এবং হেলিকপ্টারগুলো নাশকতাকারীদের লক্ষ্য ছিল।

বিরল এই ড্রোন হামলার পরেই উপত্যকায় সতর্কতা দ্বিগুণ বাড়িয়েছে ভারত সরকার। জম্মু-কাশ্মিরের পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই আরও একটি বোমার খোঁজ পাওয়া গিয়েছিল। কোনও জনবহুল এলাকায় এই বোমা রাখার পরিকল্পনা হয়তো ছিল নাশকতাধারীদের।

এ ঘটনায় এখন পর্যন্ত দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগে এফআইআরও দায়ের করা হয়েছে।

জম্মু-কাশ্মির পুলিশের প্রধান দিলবাগ সিং বলেন, বিস্ফোরকবাহী ড্রোনের মাধ্যমে মধ্যরাতে হামলা চালানো হয়েছিল। এটা লস্কর-ই-তৈয়বা জঙ্গিগোষ্ঠীর কাজ বলে মনে করা হচ্ছে। জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্য ছিল তাদের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম