শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে কবীর সুমন

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ১৬:২৩আপডেট : ২৮ জুন ২০২১, ১৬:২৩

শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সঙ্গীতশিল্পী কবীর সুমনকে। সোমবার ভোরে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে। জ্বরসহ আরও কিছু সমস্যাও রয়েছে তার।

এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন সুমন। হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সৌমিত্র ঘোষ সুমনের চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

হাসপাতাল সূত্রের খবর, ভর্তির সময় কবীর সুমনের শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। এই মুহূর্তে অক্সিজেন দিতে হচ্ছে শিল্পীকে। অন্যান্য ওষুধও চলছে। কোভিড পরীক্ষাও করা হয়েছে। তবে এখনও রিপোর্ট আসেনি। এ ছাড়া সুমনের বুকের এক্স-রে, স্ক্যান ও রক্তপরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

৭২ বছরের বিখ্যাত সঙ্গীতশিল্পী সুমন একটা সময় প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর থেকে লোকসভার সদস্য হন তিনি। যদিও পরে দলের সঙ্গে তার দূরত্ব কিছুটা বেড়েছিল। পরে তা মিটেও যায়। তবে পরে আর কোনও নির্বাচনে প্রার্থী হননি তিনি। গত এপ্রিল মাসেই বাংলা নববর্ষের দিন দেশপ্রিয় পার্কে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় সুমনের গলায়।

ভারতের মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের সুরে বার বার সরব হয়েছেন প্রথিতযশা এই শিল্পী। বয়সজনিত কারণে ইদানীং মাঝেমধ্যেই তার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সূত্র: আনন্দবাজার।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম