তেলের চেয়ে পানির দাম বেশি!

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০১৬, ১৬:৩২আপডেট : ১১ জানুয়ারি ২০১৬, ১৬:৩২


বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমায় এখন ভারতে তেলের চেয়েও বেড়ে গেছে বোতলজাত পানির দাম। যদিও ভারতে আন্তর্জাতিক বাজারের সঙ্গতি রেখে জ্বালানি তেলের দাম কমানো হয়নি এ খাত থেকে সরকারের রাজস্ব আহরণের সিদ্ধান্তের কারণে। সর্বশেষ এ মাসেই চলতি অর্থবছরে তৃতীয়বারের মতো ভারত সরকার পেট্রোল ও ডিজেলে শুল্ক বৃদ্ধি করেছে।
গত সপ্তাহে সরকার জানায়,ভারতে অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১ হাজার ৯৫৬ রুপি (২৯.১৪ ডলার)। একটি তেলের ব্যারেলে থাকে  ১৫৯ লিটার। ফলে এক লিটার অপরিশোধিত তেলের দাম দাঁড়ায় ১২ রুপি। যা ভারতে এক লিটার বোতলজাত পানির দামের চেয়ে বেশি।  ভারতে এক লিটার বোতলজাত পানির দাম ১৫ রুপি।
বর্তমান পরিস্থিতিতে অপরিশোধিত তেলের দাম আরও কমতে পারে ধারণা করা হচ্ছে। ২০১৪ সালের মাঝামাঝি থেকে কমতে শুরু করে তেলের দাম কমেছে ৭০ শতাংশ। গোল্ডম্যান স্যাকস জানিয়েছে তেলের দাম ২০ ডলারে নেমে আসতে পারে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমায় লাভবান হচ্ছে ভারতের তেলের পাম্পগুলো। সাধারণ ভোক্তারাও কিছুটা লাভবান হয়েছেন। আন্তর্জাতিক বাজারে ৭০ শতাংশ কমলেও ভারতে তা কমেছে ২০ শতাংশ।
২০১৫-১৬ অর্থবছরে ভারতে পেট্রোল আমদানিতে শুল্ক বেড়ে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৭.৭৩ রুপি। আর ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ৭.৮৩ রুপি। সরকার নভেম্বর ২০১৪ থেকে জানুয়ারি ২০১৫ পর্যন্ত চার ধাপে পেট্রোল ও ডিজেলে শুল্ক বাড়িয়েছে। যদি শুল্ক বাড়ানো না হতো তাহলে পেট্রোল ও ডিজেলের দাম নেমে আসত যথাক্রমে ১০.০২ ও ৯.৯৭ রুপিতে। দিল্লিতে বর্তমানে প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৫৯.৩৫ ও ৪৫ রুপি। সূত্র: এনডিটিভি
/এএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম