১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা মমতার

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ০৫:৪০আপডেট : ০১ জুলাই ২০২১, ০৫:৪০

২০২১ সালের নভেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের ১২ লাখ শিক্ষার্থীকে সাইকেল দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যের সচিবালয় নবান্নে এই ঘোষণা দিয়েছেন তিনি।

রাজ্য সরকারের উদ্যোগ নবম শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বছরই সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়। মূলত প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে এবং পড়াশোনায় উৎসাহ জোগাতেই এই প্রকল্প চালু করা হয়। ২০১৫ সালে এই প্রকল্প শুরু হয়েছিল।

বুধবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পেরও সূচনা করেন মমতা। সেই অনুষ্ঠানেই তিনি জানান, এ পর্যন্ত রাজ্যে মোট এক কোটি শিক্ষার্থীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হয়েছে। তবে নির্বাচনের জন্য কিছুদিন এটি বন্ধ ছিল। এখন সেই প্রক্রিয়া ফের শুরু হয়েছে।

মমতা জানান, ২০২০ সালে যারা নবম শ্রেণিতে পড়তো, এমন তিন লাখ শিক্ষার্থী এ বছর সাইকেল পাবে। এছাড়া এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, এমন ৯ লাখ ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হবে।

এর পাশাপাশি গত বছর থেকেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব কিনতে ১০ হাজার রুপি করে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। ইতোমধ্যেই আট লাখ ৭৬ হাজার শিক্ষার্থী এই তহবিল পেয়েছে। এখন যারা একাদশ শ্রেণিতে পড়ছে, তারা দ্বাদশ শ্রেণিতে উঠলে আরও প্রায় ৯ লাখ শিক্ষার্থীকে ট্যাব কেনার জন্য অর্থ দেওয়া হবে। সূত্র: নিউজ ১৮।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম