জন্মদিনের কেক দিয়ে চিতাবাঘের কবল থেকে রক্ষা!

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২১, ১৮:৫৯আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৫৯
image

ছেলের জন্মদিন উপলক্ষে দুই পাউন্ডের একটি কেক কিনেছিলেন ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা ফিরোজ মানসুরি। নেপানগর শহর থেকে কেকটি কিনে ভাই সাবিরকে সঙ্গে নিয়ে গত সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। গোরাদিয়া গ্রামের বাড়িতে ফেরার পথে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। বুরহানপুর এলাকায় পৌঁছালে তাদের ধাওয়া করে একটি চিতাবাঘ। দ্রুত কেকটি বাঘের মুখে ছুঁড়ে দিয়ে পালিয়ে বাঁচেন তারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্তবয়স্ক মানুষের ওপর চিতাবাঘের আক্রমণের কথা সাধারণত শোনা যায় না। তবে ওই ভাইয়েরা জানান, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাস্তার পাশের একটি আখ ক্ষেত থেকে বেরিয়ে আসে চিতাবাঘটি। তারা বলেন, ‘বড় বিড়ালটি প্রায় আধ কিলোমিটার আমাদের তাড়া করে, প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি।’

মারাত্মক ভয় পেয়ে মোটরসাইকেলের গতি বাড়ান তারা। কিন্তু মেঠো পথে খুব দ্রুত গাড়ি না চলায় তাদের প্রায় ধরে ফেলতে যায় চিতাবাঘটি। সেসময় মোটরসাইকেলে থাবাও বসায় বাঘটি।

মোটরসাইকেলে আরোহী হয়ে বসে কেকটি ধরে রেখেছিলেন ছোট ভাই সাবির। বাঘের হামলায় যখন কেকের প্যাকেটটি ছিঁড়ে যায় তখনই হঠাৎ করে বিষয়টি মাথায় আসে সাবিরের। কেকটি বাঘের মুখে ছুঁড়ে দেন তিনি। মুখে মিষ্টি খাবারের স্বাদ পেয়ে বাঘটি আবারও আখ ক্ষেতে ঢুকে পড়ে।

সাবির পরে বন কর্মকর্তাদের জানান, বাঘটি প্রায় পাঁচশ’ মিটার পর্যন্ত আমাদের ধাওয়া করে। আমরা মৃত্যুর কাছ থেকে ফিরেছি। বন কর্মকর্তারা প্রথমে ঘটনাটির সত্যতা নিয়ে সন্দিহান ছিলেন, পরে মোটরসাইকেলের আঁচড়টি চিতাবাঘের থাবার বলে নিশ্চিত হন তারা।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম